শিশুর ফুসফুসে এলইডি বাল্ব - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 29, 2019

শিশুর ফুসফুসে এলইডি বাল্ব

সাত মাসের শিশুর ফুসফুসে এলইডি বাল্ব


বয়স তার মাত্র সাত মাস। দুই মিনিটের ব্রোকোস্কপি করা হয় এই শিশুটির। ফুসফুস থেকে বের করা হয় এলইডি বাল্ব। খেলনা মোবাইল নিয়ে খেলার সময় ভুলবশত খেলনায় থাকা এলইডি বাল্ব গিলে ফেলে শিশুটি। সবার অগোচরেই এ ঘটনা ঘটে। এর পর থেকেই কাশি আর জ্বর শুরু হয় তার। শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যান তার বাবা-মা। চিকিৎসকের ব্যবস্থাপত্র মতো শিশুটিকে ওষুধ খাওয়ানো হয়। কিন্তু কোনো ফল মেলেনি। বরং অসুখ আরো তীব্র রূপ ধারণ করে। পরে এক্স-রে করে দেখা যায় তার ফুসফুসে একটি এলইডি বাল্ব।

শিশুটিকে মুম্বাইয়ের বাই জারবাই ওয়াদিয়া হসপিটালে ভর্তি করা হয়। ড. দিব্যা প্রভাত জানান, ব্রোনকোস্কপি করা হয় শিশুটির। পরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। তার ফুসফুস গ্রানুলেশন টিস্যুতে পরিপূর্ণ ছিল। সংক্রমণ প্রতিরোধে দুই দিনের পর্যবেক্ষণে রাখা হয়।

চিকিৎসক জানান, ব্রনকোস্কপির পর আসলে তারের মতো কিছু একটা দেখা যায়। ওটা ফরসেপ নিয়ে টানতেই ২ সেন্টিমিটার এলইডি বাল্ব বেরিয়ে আসে। প্রথম এক্স-রে করার পর কিন্তু এটা দেখা যায়নি। বেশ কয়েকবার করার পর বেরিয়ে আসে।

শিশুটির নাম আরিবা। তার বাবা-মা কিংবা চিকিৎসরাও ভাবতে পারেননি এমনটা ঘটতে পারে। তারা অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে।

No comments:

Post a Comment

Post Top Ad