যেসব দেশে মৃতদেহকে বিয়ে করা বৈধ - ব্রেকিং বাংলা

Breaking

Friday, November 29, 2019

যেসব দেশে মৃতদেহকে বিয়ে করা বৈধ

যেসব দেশে মৃতদেহকে বিয়ে করা বৈধ

পৃথিবীর নানা দেশে নানা রকমের আইন ও নিয়ম রয়েছে। এর মধ্যে এমন কিছু অদ্ভুত আইন আছে যা সত্যিই অবাক করার মতো। জেনে অবাক হবেন, ১৯৫০-এর দশক থেকে ফ্রান্সেও এমন একটি আইন আছে। যেখাকে মৃতকে বিয়ে করার নিয়ম রয়েছে। এখানে মৃতদেহকে বিয়ে করা যায়। এটা বলা হয় নেক্রোগ্যামি। আর দেশটিতে এই বিয়ে আইনত বৈধ!
জানা যায়, একটি বাঁধ ভেঙে ৪০০ মানুষের মৃত্যুর পর এই প্রথার প্রচলন শুরু হয় এখানে। এই ৪০০ জনের মধ্যে এক নারীর বাগদত্তা স্বামীও ছিলেন। বিয়ের আগেই তার মৃত্যুতে কাতর সেই নারী ফ্রান্সের তৎকালীন প্রেসিডেন্ট চার্লস ডে গলের কাছে অনুরোধ করেন যাতে তাদের বিয়ে সম্পন্ন করতে দেয়া হয়।
এ ঘটনার কয়েক মাস পর ফ্রান্সের পার্লামেন্ট মৃত্যু পরবর্তী বিয়ের বৈধতা প্রদান করা হয়। তবে শর্ত হচ্ছে- তাকে বাগদত্তা হতে হবে। মানে বিয়ে ঠিক হওয়ার পর যদি পাত্র বা পাত্রী- কেউ মারা যায়, তবে এই বিয়ে সম্পন্ন করা যাবে। শুধু ফ্রান্সই নয়, চীন ও সুদানেও এরকম প্রথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad