দিশা এখন চণ্ডীগড়ে। নতুন ছবির শুটিংয়ে। দম ফেলার জো নেই। বলিউডের এই তরুণ অভিনেত্রী শুটিংয়ে থাকবেন, এটাই স্বাভাবিক। তবে এই ছবি নিয়ে কথা কেন? এর উত্তর দিলেন ছবির প্রযোজক। নায়ককেন্দ্রিক ছবির ভিড়ে এই ছবিটি হতে যাচ্ছে নায়িকাকেন্দ্রিক ছবি। দিশা পাটানিরও এটি নারীকেন্দ্রিক প্রথম ছবি। এর আগে নায়কদের কাঁধে ভর করেই যে সামনে এগিয়েছেন।
ছবির নাম কেটিনা। একজন পাঞ্জাবি তরুণীর চরিত্রে অভিনয় করছেন এই সুন্দরী। তরুণীর নাম টিনা। কিন্তু টিনা থেকে নাম পাল্টে করা হয় কেটিনা। জ্যোতিষবিদ্যায় বিশ্বাস করে টিনার পরিবার। জ্যোতিষের কথা অনুযায়ী টিনার নাম পাল্টানো হয়। তাতে নাকি মঙ্গল হবে। এমনই গল্প নিয়ে ছবির কাহিনি।
ছবির প্রযোজক একতা কাপুর বাজি ধরেছেন দিশাকে নিয়ে। যেহেতু দিশাই পুরো ছবিটিকে টেনে নেবেন, তাই তাঁর ওপরেই ভরসা প্রযোজকের।
No comments:
Post a Comment