অনেকেই অনাকাঙ্খিত ওজন কমানের জন্য প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে - ব্রেকিং বাংলা

Breaking

Friday, October 25, 2019

অনেকেই অনাকাঙ্খিত ওজন কমানের জন্য প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে




কম পানি পান করা
দেহের প্রয়োজন অনুযায়ী যদি পানি পান না করেন তাহলে ওজন না কমে বৃদ্ধি পাবে। দৈনিক ১০ থেকে ১২ গ্লাস পানি পান করুণ। কারণ পানি দেহের বিপাকক্রিয়ার গতিই শুধু বৃদ্ধি করে না সেই সাথে এটা পাকস্থলীতে খাবার ধারণের জায়গা কমিয়ে দেয়। যার ফলে খাবার খাওয়া কম হয় এবং ওজন কমাতে সাহায্য করে।

খাদ্যের পরিমাণ হিসেব না করে খাওয়া
অনিয়ন্ত্রীত খাদ্যাভাস ওজন না কমার অন্যতম একটি কারণ। অনেকেই আছে যারা নিজের খাদ্য গ্রহণের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন না। অর্থাৎ তারা প্রয়োজনের অতিরিক্ত খেয়ে ফেলেন। এই খারাপ অভ্যাস টি থাকলে ওজন নিয়ন্ত্রণে রাখা কোন ভাবেই সম্ভব না

কোনো বেলার খাবার বাদ দেয়া
অনেকেই খুব তারাতারি ওজন কমানোর জন্য কোন এক বেলার খাবার বাদ দিয়ে দেন। এটা কোনো ভাবেই ভাল নয়। কারণ এর ফলে রক্তের শর্করার মাত্রা হঠাৎ কমে যায় এবং স্বাস্থ্য হানি ঘটে। এবং পরে উচ্চ ক্যালরিযুক্ত খাবার খাওয়ার আগ্রহ বেড়ে যায় যা ওজন বাড়িয়ে দেয়।

প্রক্রিয়াজাত খাবার বেশি খাওয়া
বর্তমানে আমাদের কর্মব্যস্ত জীবনকে সহজ করতে প্রক্রিয়াজাত করা খাবারের প্রতি আমাদের আগ্রহ অনেক বেড়ে গেছে। প্রক্রিয়াজাত করা খাবার কোনোভাবেই স্বাস্থ্যকর নয়। এসব খাবার দীর্ঘদিন সংরক্ষণের জন্য বিভন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়। তাছাড়া এসব খাবারে থাকে প্রচুর পরিমানে ফ্যাট এবং শর্করা। এই খাবার গুলোর পুষ্টিগুণ খুবই কম এবং খুব  দ্রুত দেহের ওজন বৃদ্ধি করে।

মানসিক চাপ থাকলে
মানসিক চাপ ওজন বাড়ার ক্ষেত্রে নীরব ঘাতকও বলা যায়। মানসিক চাপে থাকলে আমাদের দেহে করটিসল হরমোন বেশি নির্গত হয়। এটি ওজন বাড়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। এছাড়া এসময় আমাদেরকে চিনি যু্ক্ত খাবারগুলো বেশি আকর্ষণ করে। যা মেদ বৃদ্ধির অন্যতম কারণ।

মিষ্টি বা চিনিযুক্ত খাবাবের আসক্তি
অনেকেই মিষ্টি খেতে খুবই ভালোবাসেন। মিষ্টি জাতীয় খাবার দেখলেই নিজেকে সামলাতে পারেন না। এটা খুবই খারাপ অভ্যাস। কেনোনা চিনিযুক্ত খাবার দেহের মেদ বাড়ায়। তাই ওজন কমাতে হলে অবশ্যই চিনিযুক্ত খাবার থেকে দুরে থাকতে হবে।

অনিয়মিত ঘুম
মেদ বা ভূড়িঁ হ্রাস বৃদ্ধিতে ঘুম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিটি মানুষেরই সারাদিনে কমপক্ষে ৭-৮ ঘণ্টা ঘুমানো প্রয়োজন।  কম ঘুম বা অত্যাধিক ঘুম দুইটাই মেদ বৃদ্ধি জন্য দায়ী। তাই রাতজাগার অভ্যাস ত্যাগ করে দৈনিক ৭-৮ ঘন্টা ঘুমানোর অভ্যাস গড়া উচিত। আর সঠিক সময়ে না ঘুমালে সেটা স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে।

No comments:

Post a Comment

Post Top Ad