সম্প্রতি শ্রীলঙ্কায় উড়ে যান সারা - ব্রেকিং বাংলা

Breaking

Friday, October 25, 2019

সম্প্রতি শ্রীলঙ্কায় উড়ে যান সারা



শ্রীলঙ্কায় ছুটি কাটাচ্ছেন বলিউডের হালের আবেদনময়ী, নবাবকন্যা সারা আলি খান। ব্যস্ত রুটিন থেকে সময় বের করে সম্প্রতি শ্রীলঙ্কায় উড়ে যান সারা। সেখানে দারুণ সময় কাটছে পাতৌদির নবাব-অভিনেতা সাইফ আলি খানের মেয়ের।
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ প্রতিবেদনে জানিয়েছে, সারা শুধু উদযাপনই করছেন না, সেসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে সঙ্গী করছেন ভক্তদের। তবে শ্রীলঙ্কায় কার সঙ্গে সময় কাটাচ্ছেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

শ্রীলঙ্কায় গিয়ে কখনো সমুদ্রসৈকতে দেখা যাচ্ছে সারা আলি খানকে। বিকিনি পরে সমুদ্রসৈকতে ঘুরে বেড়াতেও দেখা যাচ্ছে সারাকে। আবার কখনো জলে নেমে স্নান করতে দেখা যাচ্ছে বলিউডের এই সুন্দরীকে।
সারা আলি খানের শ্রীলঙ্কায় সময় কাটানোর ছবি ও ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে। সম্প্রতি ‘কুলি নাম্বার ওয়ান’-এর সিক্যুয়ালের শুটিং শুরু করেন সারা আলি খান। এ ছবিতে সারা আলি খানের বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান।

‘কেদারনাথ’ দিয়ে বলিউডে পা রাখেন সারা আলি খান। এ ছবিতে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বাঁধেন সারা। ‘কেদারনাথ’ মুক্তি পাওয়ার পরপরই রণবীর সিংয়ের সঙ্গে ‘সিম্বা’য় অভিনয় করেন সারা আলি খান। এ ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হয়।

২০২০ সালের ভালোবাসা দিবসে মুক্তি পাবে সারা আলি খানের ‘লাভ আজকাল টু’। এ ছবিতে তিনি জুটি বেঁধেছেন কার্তিক আরিয়ানের সঙ্গে।

No comments:

Post a Comment

Post Top Ad