প্ল্যান বি হিসেবে গায়িকা হওয়ার চেষ্টা করতাম - ব্রেকিং বাংলা

Breaking

Friday, October 25, 2019

প্ল্যান বি হিসেবে গায়িকা হওয়ার চেষ্টা করতাম

\


সম্প্রতি ‘দ্য লাভ লাফ লাইভ শো’-তে হাজির হয়েছিলেন বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডিক্রুজ। এই সময় মডেলিং থেকে বলিউডে তার পথচলা নিয়ে প্রশ্ন করা হয়। ইলিয়েনা বলেন, দুর্ঘটনাবশত অভিনয়ে এসেছি। অভিনেত্রী না হলে কী হতেন? উপস্থাপক শিবানি ডাণ্ডেকারের এই প্রশ্নের উত্তরে বারফি অভিনেত্রী বলেন, যদি অভিনয়ে না আসতাম, প্ল্যান বি হিসেবে গায়িকা হওয়ার চেষ্টা করতাম।
উল্লেখ্য, ২০১২ সালে বারফি সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে ইলিয়েনার। এরপর হিন্দি ভাষার রুস্তম, মুবারাকা, ম্যায় তেরা হিরো, বাদশাহো, রেইড সিনেমায় অভিনয় করেছেন। এর আগে ২০০৬ সালে তেলেগু ভাষার দেবাদাসু সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন ইলিয়েনা ডিক্রুজ। একই বছর তামিল ভাষার কেডিসহ আরো তিনটি সিনেমায় অভিনয় করেন। এরপর কন্নড়, তামিল ভাষার একাধিক সিনেমাতেও দেখা যায় এই নায়িকাকে।


No comments:

Post a Comment

Post Top Ad