২. ঘন ঘন চোখের পাতা ফেলুন। সাধারণত প্রতি ৩-৪ সেকেন্ড পরপর চোখের পাতা ফেললে চোখের ছোটখাটো সমস্যা কমে যায়। সেই সঙ্গে একটানা কাজ থেকে চোখ বিশ্রামও পায়। এতে দৃষ্টিশক্তি ভাল থাকে। যারা কম্পিউটার ও মোবাইল ফোন বেশি ব্যবহার করেন, তাদের চোখের রেটিনা শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাদের ক্ষেত্রে এই ‘আই ব্লিংকিং’ ব্যায়াম খুবই উপযোগী। এতে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা কমে এবং চোখের রক্ত সরবরাহ বৃদ্ধি পায়।
৪. সারাদিনে ১০ থেকে ১৫ বার চোখে পানির ঝাপটা দিন। এতে চোখ ঠাণ্ডা থাকবে। সেই সঙ্গে চোখ আর্দ্র হবে এবং রক্তসঞ্চালন বাড়বে। তবে একদম ঠাণ্ডা বা মাত্রাতিরিক্ত গরম পানি চোখে দেওয়া ঠিক নয়।
৫. চোখ ভাল রাখতে গাজরের পাশাপাশি প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি, বাদাম, কমলালেবু খেতে পারেন। টাটকা শাক-সবজিতে থাকা পর্যাপ্ত অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন এ এবং ভিটামিন সি চোখের কর্নিয়া ভাল রাখতে সাহায্য করে।
সারাদিনের কাজের পর অন্তত আট ঘণ্টা ঘুমানো জরুরি। এতে চোখ পর্যাপ্ত বিশ্রাম পাবে। সেই সঙ্গে রাতে ঘুমের আধঘণ্টা আগে ফোন বা ল্যাপটপ ব্যবহার করা থেকে বিরত থাকুন।
No comments:
Post a Comment