ফের শুট আউট - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, October 10, 2019

ফের শুট আউট

:-ফের শুট আউট
উত্তর ২৪ পরগনার আমডাঙায়!তৃনমূল কর্মী শেখ ফরিদকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালাল দুষ্কৃতীরা! গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌ওয়ায় বরাত জোরে প্রানে বাঁচেন ওই তৃনমূল কর্মী!তবে,পালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন শেখ ফরিদ!তাকে আমডাঙা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে! ঘটনার প্রতিবাদে আজ সকালে আমডাঙার ৩৪ নম্বর জাতীয় সড়কের আওয়াল সিদ্ধি মোড়ে অবরোধ করেন তৃনমূল কর্মীরা!সকাল দশটা থেকে শুরু হয় অবরোধ!এর জেরে জাতীয় সড়কে থমকে যায় যান চলাচল!খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে আমডাঙা থানার পুলিশ!তাঁরা অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন! কিন্তু, অবরোধ কারীরা ঘটনার মূল অভিযুক্ত আব্দুল হামিদ ওরফে খোকনকে গ্রেপ্তার না করা হলে অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন! কার্যত,তার গ্রেপ্তারের দাবিতে অনড় থাকেন তৃনমূল কর্মীরা! প্রায় এক ঘন্টা অবরোধ চলার পর আব্দুল হামিদকে গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হলে আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়!তবে, অবরোধ উঠলেও জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক হতে আরও বেশ খানিকটা সময় গড়িয়ে যায়! সূত্র মারফত জানা গেছে, গতকাল রাতে আওয়াল সিদ্ধির হাটখোলা মোড় দিয়ে বাড়ি ফিরছিলেন তৃনমূল কর্মী শেখ ফরিদ!সেই সময় বাইকে করে এসে আব্দুল হামিদ ও তাঁর দলবল ওই তৃনমূল কর্মীর পথ আটকায়!এরপর, বচসা শুরু হয় দু-পক্ষের মধ্যে!অভিযোগ,বচসা চলাকালীন ওই তৃনমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা!গুলি লক্ষ্যভ্রষ্ট হ‌য়!এরপর, তিনি পালাতে গেলে রাস্তায় পড়ে গিয়ে আহত হন! চিৎকার চেঁচামেচিতে দুষ্কৃতীরা বাইক নিয়ে হাবড়া-নৈহাটি রোড ধরে পালিয়ে যায়!দিন কুড়ি আগে আমডাঙার আদহাটা মোড়ে শেখ ফরিদের ওপর হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছিল আব্দুল হামিদ নামে ওই দুষ্কৃতীর বিরুদ্ধে! সেই সময় পুলিশ তাকে গ্রেপ্তার‌ও করেছিল!পরে, তিনি জামিনে ছাড়া পান! কিন্তু, কিছুদিন যেতে না যেতে আবারও গুলি চালানোর অভিযোগ উঠল আব্দুল হামিদের বিরুদ্ধে!আমডাঙা ব্লক তৃনমূলের সভাপতি জ্যোতির্ময় দত্ত বলেন,"শেখ ফরিদ আমাদের দলের সক্রিয় কর্মী! আব্দুল হামিদের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করত সে!সেই রোষেই ওকে টার্গেট করা হচ্ছে প্রতিবার! আমরা শেখ হামিদকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি"! যদিও, গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে পুলিশের তরফে!আমডাঙা থানার পুলিশ জানিয়েছে,"একটি ঘটনা ঘটেছে ঠিকই! কিন্তু, গুলি চলেনি! ঘটনার তদন্ত শুরু হয়েছে! অভিযুক্ত আব্দুল হামিদের খোঁজ চলছে!


source http://www.breakingbangla.com/2019/10/NEWS_10.html

No comments:

Post a Comment

Post Top Ad