পুজো দেখতে বেরিয়ে রেহাই নেই চোরের দাপটে অতিষ্ঠ হাবড়া এবং অশোকনগরের বাসিন্দারা ।
প্রতিনিয়ত চুরির ঘটনা লেগেই রয়েছে ।মাত্র ঘন্টা খানেক সময় বাড়ি ফাঁকা থাকলেই ব্যাস কাজ হাসিল, ঘটছে চুরি । প্রশ্ন উঠছে তবে কি পুলিশ এবং সাধারন মানুষের থেকেও একটিভ রয়েছে চোরেরা কখন কে বাড়ি ফাঁকা রাখছে তাদের হিসেব হাতে হাতে রয়েছে এ সমস্ত দুষ্কৃতীদের কাছে ! একের পর এক চুরির ঘটনা অন্তত এমন তথ্যই সামনে আসছে । সবকিছু নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে হাবড়া ও অশোকনগর এলাকার বাসিন্দারা । পুজোর সময় পরপর বেশ কয়েকটি চুরির ঘটেছে এই দুই এলাকায় । কয়েকদিন আগে চুরি যায় অশোকনগর ১২ নম্বর ওয়ার্ড, কচুয়া মোড় এলাকা, স্পিনিং মিল এলাকা সহ বেশ কয়েকটি জায়গায় । পুজোর ক'দিনের মধ্যেই হাবড়ার দেশবন্ধু রোডে এক স্কুলের হেড ক্লার্ক এর বাড়ি , হাটথুবা এলাকায় এক ব্যক্তির বাড়িতে চুরি যায়, হাবড়ার রাধারানী পার্ক এলাকাতেও চুরির ঘটনা ঘটেছে । আর অবশেষে শনিবার রাতে চুরি গেল হাবড়ার শ্রীপুর এলাকার এক ব্যবসায়ীর বাড়িতে । জানা গিয়েছে সুভাষচন্দ্র দে নামে ওই ব্যবসায়ী নিজের দোকানে ছিলেন । দুই মেয়ে ও স্ত্রী রাত ৮:৩০ নাগাদ পূজো দেখতে বেরিয়ে যায় , রাত ৯
টা ৪৫ নাগাদ বাড়িতে ফিরে এসে দেখেন সামনের দরজা অক্ষত রয়েছে পেছনের জানলার গ্রিল ভাঙা ।চুরি গেছে নগদ প্রায় লক্ষাধিক টাকা এবং প্রায় কুড়ি ভরি সোনার গয়না ।শনিবার রাতেই ঘটনার খবর পেয়ে হাবড়া থানার পুলিশ ঘটনার তদন্তে আসে ।যদিও হাবড়া এবং অশোকনগরে পরপর ঘটে যাওয়া চুরির একটারও কিনারা করতে পারেনি পুলিশ । ঘটনায় এলাকায় পুলিশ পেট্রোলিং বাড়ানোর দাবি যেমন রয়েছে তেমনি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা ।

source http://www.breakingbangla.com/2019/10/NEWS_35.html
No comments:
Post a Comment