দম্পতিকে লক্ষ্য করে দুস্কৃতিদের গুলি - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, October 31, 2019

দম্পতিকে লক্ষ্য করে দুস্কৃতিদের গুলি

নিজস্ব প্রতিনিধি, মালদা,৩১অক্টোবরঃ-ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক থানার নয়াগ্রাম এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে গুলিবিদ্ধ মহিলার নাম বাবলী খাতুন। স্বামী মুন্না শেখ। বাড়ি কালিয়াচক থানার জালালপুর এলাকায়। এদিন রাত্রিবেলা কাজ সেরে বাজার থেকে বাড়ি ফিরছিল। সেই সময় অন্ধকারে চার পাঁচজনের দুস্কৃতি দল তাদের পথ আটকায়। মুন্নার কাছে থাকা পাঁচ হাজার টাকা লুঠ করে তাকে মারধর শুরু করে। সেই সময় স্ত্রী স্বামীকে বাঁচাতে গেলে শুরু হয় বাবলীর সঙ্গে দুস্কৃতিদের ধস্তাধস্তি। এরপর দুস্কৃতিরা গুলি চালালে বাবলীর বাম হাতে গুলি লাগে। তাদের চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। গ্রামবাসীদের সহযোগীতায় বাবলীকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থার অবনতি হলে মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। আহতর পরিবারের পক্ষ থেকে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad