নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি, ৩১অক্টোবরঃ-জলাতঙ্কের কুকুর দ্বারা সংক্রমিত ষাড়ের আঘাতে আহত একজন। এবং শেষে ষাড়ের মৃত্যু। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি তিস্তা সেতু সংলগ্ন এলাকায়। খবরের প্রকাশ গতকাল থেকে একটি জলাতঙ্কে সংক্রমিত ষাড় মানুষ ও অন্যান্য পশুদের তাড়া করতে থাকে । আজ সকালবেলা একজন ষাঁড়ের গুঁতোয় আহত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি। গ্রামবাসীদের সূত্রে খবর আজ সকালে ফায়ার ব্রিগেড এবং পুলিশকে খবর দেয়া হলে তারা এটিকে ধরার চেষ্টা করতে থাকেন । কিন্তু কোন রকম ভাবেই তাকে বাগে আনতে পারছিলেন না। শেষ পর্যন্ত তিস্তা রেল ব্রিজের নিচে বাঁধ থেকে জলে পড়ে গিয়ে মৃত্যু হয় ষাড়ের। জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড এর পক্ষে রাহুল মণ্ডল জানান তারা দড়ি দিয়ে এটাকে টেনে তুলে মাটিতে পুতে দেওয়ার ব্যবস্থা করছেন । অন্যদিকে বিএলডিও সদর সৌভিক বাড়ৈ জানান যেহেতু ষাড়টি মারা গেছে, সেক্ষেত্রে জল থেকে এ ধরনের পশু দ্বারা সংক্রমিত হওয়ার কোন কারণ নেই এবং এটি মাটিতে পুঁতে ফেলা অথবা পুড়িয়ে ফেলাই ভালো হবে বলে মনে করেন তিনি।
Thursday, October 31, 2019
জলাতঙ্কের কুকুর দ্বারা সংক্রমিত ষাড়ের আঘাতে আহত একজন
Tags
# West Bengal
About Darjeeling News
West Bengal
Ετικέτες
West Bengal
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment