দীপিকাকে দেখা যাবে এসিড সন্ত্রাসের শিকার নারী ‘লক্ষ্মী আগারওয়ালের‘ চরিত্রে - ব্রেকিং বাংলা

Breaking

Friday, October 11, 2019

দীপিকাকে দেখা যাবে এসিড সন্ত্রাসের শিকার নারী ‘লক্ষ্মী আগারওয়ালের‘ চরিত্রে

১০০ কোটি ব্যবসা করা সিনেমার ইতিহাস-গড়া ঘরের বাসিন্দা দীপিকা পাড়ুকোন পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক। তবুও তিনি অপরাধবোধে ভোগেন। কেন? তা জানালেন সম্প্রতি একটি সাক্ষাৎকারে।
অন্তত ৮টি ছবি আছে ১০০ কোটি ব্যবসা করার ঘরে। করে যাচ্ছেন একের পর এক নজরকাড়া চরিত্রে অভিনয়। সবচেয়ে বেশি পারিশ্রমিক তিনি পেতেই পারেন বলিউডের নায়িকাদের মাঝে। এবং পাচ্ছেনও। তাতেও সন্তুষ্ট নন দীপিকা পাড়ুকোন। ‘পিকু’ অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, “আমি মনে করি, সিনেমা নিয়ে কথা বলা দরকার বেশি কারও ব্যক্তিগত উপার্জনের দিকে নজর না দিয়ে।”
পারিশ্রমিক পাচ্ছেন অন্য নায়িকাদের চাইতে তুলনামূলক বেশি। তাতেও খুব একটা সন্তুষ্ট নন। তিনি বলেন, “যখন এই টাকা অন্য সিনেমার জন্য খরচ হবে- তখনই আমি সন্তুষ্ট হব।”
তার ইশারা অবশ্যই প্রযোজনার দিকে।
আর সেটা তিনি করছেনও। ২০২০ সালে নিজের প্রযোজনায় নির্মিত একটি সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে বলিউডের সফল এই তারকাকে।
দীপিকা পাড়ুকোন প্রযোজিত ‘ছাপ্পাক’ সিনেমাটির পরিচালনা করছেন মেঘনা গুলজার। এখানে তার বিপরীতে আছেন ভিক্রান্ত মাসায়।
সিনেমাটির গল্প সত্যি ঘটনা অবলম্বনে। দীপিকাকে দেখা যাবে এসিড সন্ত্রাসের শিকার নারী ‘লক্ষ্মী আগারওয়ালের‘ চরিত্রে। সিনেমাটি ২০২০ সালের ১০ জানুয়ারি মুক্তি পাবে বলে জানা গেছে। 
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad