খাওয়া ছাড়া আপেলের ব্যবহার - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, October 10, 2019

খাওয়া ছাড়া আপেলের ব্যবহার

আমরা জানি, প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না। খাওয়া ছাড়াও সুস্বাদু ও পুষ্টিকর এই ফলটির রয়েছে আরও কিছু ব্যবহার।
জেনে নিন:



কেকে দেওয়ার গুঁড়া চিনি বা ব্রাউন সুগার জমে শক্ত হয়ে যায়। আর জমাট বাঁধবে না যদি প্লাস্টিকের প্যাকেটে চিনির গুঁড়ার সঙ্গে ছোট এক টুকরো আপেল রাখা হয়। 




মুরগি রোস্ট করার সময় যদি বেশি শুকনো হয়ে যায়। সেক্ষেত্রে মুরগির মাংসের সঙ্গে এক টুকরো আপেল দিয়ে দিন। রোস্ট নরম থাকবে। 


রান্নার সময় কোনো খাবারে লবণ বেশি হয়ে গেলেও আপনি দু’ টুকরো আপেল দিয়ে দিন। বাড়তি লবণ টেনে নিয়ে আপেল আপনার রান্না করা খাবারের স্বাদ বাড়িয়ে দেবে। 




রূপচর্চায়ও পিছিয়ে নেই উপকারী ফলটি। আপেল স্লাইস করে কেটে বেটে মুখে দিয়ে ৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে ত্বক হবে আরও সতেজ ও উজ্জ্বল।
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad