এবার আর থামছি না আত্মবিশ্বাসী কণ্ঠে ‘আর্ক’-এর হাসান - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, October 12, 2019

এবার আর থামছি না আত্মবিশ্বাসী কণ্ঠে ‘আর্ক’-এর হাসান

এবার আর থামছি না- অনেকবার শুরু ও থামার পর এমন আত্মবিশ্বাসী কণ্ঠে কথাটি বললেন দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘আর্ক’-এর হাসান।
দলটির প্রধান সদস্য আশিকুজ্জামান টুলু প্রবাস জীবনে থিতু হলেও হাসান কয়েক দফা চেষ্টা করেছেন ‘আর্ক’-কে জাগিয়ে তুলতে। মাঝে কয়েক দফা শুরু করে থেমেও জান। দলছুট হন অনেকেই। সর্বশেষ মাস খানেক আগে ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়ান বেজ গিটারিস্ট নমন। যোগ দেন ‘বাংলা’ ব্যান্ডের বুনো। তবে এবার আর থামছেন না দলের সদস্যরা। সংশয় নেই সদস্যদের দলছুট বিষয়েও।
নব্বই দশকের তুমুল জনপ্রিয় এই ব্যান্ড নতুন লাইনআপে সম্প্রতি আবার সচল হলো। পুরনো গান সঙ্গে নিয়ে এরমধ্যে নিয়মিত স্টেজ ও টিভি শোতেও পাওয়া যাচ্ছে তাদের। দলটির নতুন লাইনআপে আছেন- হাসান (ভোকাল), টিংকু আজিজুর রহমান (কিবোর্ড), এস আই সুমন (গিটার), বেজ গিটার (বুনো) ও জিমি (ড্রামস)।
হাসান বলেন, ‘আমাদের আর থামার সুযোগ নেই। আর্ক এখন নতুন লাইনআপে প্রস্তুত। নিয়মিত শো করছি। আর্ক যে এখনও এতটা জনপ্রিয় তা বিভিন্ন শোতে গেলেই অনুভব করি। মানুষের এই ভালোবাসাকে অবহেলা করার সুযোগ নেই। আমরা দেশের বাইরেও কনসার্টের কথা ভাবছি। এ বিষয়ে শিগগিরই জানাবো।’

নতুন গান করা প্রসঙ্গে হাসান বলেন, ‘আমি জানি, নতুন গানের আশায় আছেন শ্রোতারা। সে বিষয়েও আমাদের কাজ শুরু হয়েছে। আর্কের নিজস্ব স্টাইলেই গানগুলো করছি। সব মিলিয়ে আমাদের যে আয়োজন চলছে তাতে করে এবার আর থামছি না। নিয়মিত সব ক্ষেত্রে আমাদের পাওয়া যাবে, এটুকু নিশ্চিত।’
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad