সম্পর্কে আকর্ষণ ধরে রাখতে কী করবেন? - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, October 10, 2019

সম্পর্কে আকর্ষণ ধরে রাখতে কী করবেন?

বিয়ের তিন বছর যেতে না যেতেই একজন অন্যের প্রতি শুধুই অভিযোগ করছেন নায়লা-সাজ্জাদ। তাদের মূল অভিযোগ সম্পর্ক আগের মতো নেই, নিজেদের প্রতি আকর্ষণ অনুভব করছেন না।
কিন্তু শীতলতা দূর করে দীর্ঘ দিনের বিবাহিত সম্পর্কেও আকর্ষণ ধরে রাখা সম্ভব। আর এজন্য যা করতে হবে: 


প্রথমেই একে অন্যের প্রতি অভিযোগ করা বন্ধ করতে হবে 


কোনো সমস্যা হলে অন্যদের না বলে, নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানের চেষ্টা করা 




সঙ্গীর স্পর্শে থাকুন। টিভি দেখার সময় হাতে হাত বা তার কাধে মাথা রাখুন  




দাম্পত্যজীবনে পরস্পরের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক রাখুন, কিন্তু রোমান্সটাকেও বাদ দেবেন না 




সন্তানের জন্য নিজেদের সম্পর্কে দূরত্ব আসতে দেওয়া যাবে না




একই রকম সাজ পোশাকে মাঝে মাঝে নিজেরই একঘেয়ে লাগে। সঙ্গীর দোষ কি আগ্রহ হারালে? নিজের যত্ন নিন। সৌন্দর্য এবং স্মার্টনেস দু’টিই ধরে রাখতে হবে 


রাতে শোবার সময়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আরাম খুঁজতে সেই পুরোনো নাইটির বদলে মাঝেমাঝে গ্ল্যামারাস পোশাক পরুন। হালকা সাজে পছন্দের পারফিউম মেখে বিছানায় যান


সম্পর্ক সুন্দর রাখতে নিজেই এগিয়ে আসুন, অন্যপাশ থেকেও ইতিবাচক সাড়াই মিলবে। 
* সংগৃহীত। 

No comments:

Post a Comment

Post Top Ad