ডনগিরি মুক্তি পাচ্ছে ১৮ অক্টোবর - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, October 12, 2019

ডনগিরি মুক্তি পাচ্ছে ১৮ অক্টোবর

শাহ আলম মন্ডল পরিচালিত ডনগিরি সিনেমাটি মুক্তি পাবে ১৮ অক্টোবর। অ্যাকশন ধাঁচের সিনেমাটিতে অভিনয় করেছেন অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, বাপ্পী চেীধুরী ও এমিয়া এমি, হাসান ইমাম, শর্মিলী আহমেদ, সাদেক বাচ্চু, লায়লা হাসান, আলীরাজ, মিজু আহমেদ, মিশা সওদাগর, অমিত হাসান, অরুণা বিশ্বাস, শিবা সানু, ডিজে সোহেল, এস আই ফারুক প্রমুখ। শাহ আলম মন্ডল বরেন, ‘ডনগিরি বড় বাজেটের সিনেমা। তারকাবহুল সিনেমা। আমি আশাবাদী সিনেমাটি নিয়ে। আশা করছি, বান্যিজ্যিক ও জনপ্রিয়তার দিক থেকেও সিনেমাটি সফল হবে। বাকিটা ভাগ্যের ব্যাপার। তবে দর্শকদের প্রতি আমার বিনীত আহবান, আপনারা সিনেমা হলে গিয়ে ডনগিরি দেখবেন, তাহলে ভালো লাগবে। সিনেমাটি চিএনাট্য ও কাহিনী লিখেছেন প্রয়াত যোশেফ শতাব্দী। সিনেমার গানগুলোতে কন্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, কনক চাপা, পড়শি, লেমিস ও ইমরান। গানগুলো লিখেছেন দেশের জনপ্রিয় গীতিকাররা। সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। নৃত্য পরিচালনা করেছেন মাসুম বাবুল, সাইফ খান কালু ও হাবিব। অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন ডি এইচ চুন্নু।
* সংগৃহীত ।

No comments:

Post a Comment

Post Top Ad