আসছে পূজায় যোগিনীর বেশে হাজির হচ্ছেন শুভশ্রী-মিমি-নুসরাত - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

আসছে পূজায় যোগিনীর বেশে হাজির হচ্ছেন শুভশ্রী-মিমি-নুসরাত



পরনে বেনারসী, গলায়, হাতে রুদ্রাক্ষের মালা, কানে ঝুমকো, পায়ে আলতা ও নূপুর, সিঁথিতে সিঁদুর। খানিকটা যেন যোগিনী দুর্গার বেশেই ধরা দিলেন শুভশ্রী গাঙ্গুলি। পরিণীতার বেশ ছেড়ে যোগিনীর বেশে ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী।


গত বছরও একটি সংস্থার উদ্যোগে পূজার বিশেষ গান ও ভিডিওর শ্যুট করেন পরিচালক রাজ চক্রবর্তী। যেখানে মিমি, নুসরাত, শুভশ্রী, বনির সঙ্গে দেখা গিয়েছিল জিৎ গাঙ্গুলি ও সৌরভ গঙ্গোপাধ্যায়কে। রাজ চক্রবর্তীর পরিচালনায় সেই পূজার গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠে।


গতবছরের মিউজিক ভিডিওটির জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এবছরও ওই সংস্থার তরফে পূজার গানের বিশেষ ভিডিও শ্যুট করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই শ্যুটের জন্যই এমন যোগিনীর বেশে সেজেছিলেন রাজের পরিণীতা।তবে শুধু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ই নন এই গানের ভিডিওতে তাঁর সঙ্গে এবারও দেখা যাবে মিমি, নুসরাতকে। পূজার গানের জন্য তাঁদেরও সেই সাজ সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে।



তবে এবছরও পূজার এই বিশেষ মিউজিক ভিডিওতে সৌরভ ও জিৎ গঙ্গোপাধ্যায়কে দেখা যাবে কিনা তা অবশ্য জানা যায়নি।

No comments:

Post a Comment

Post Top Ad