রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল কোহলির! - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

রোহিত শর্মার স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিল কোহলির!



রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট দলের এই দুই তারকার মধ্যে বিরোধের খবর পুরনো। ড্রেসিংরুমে দুজনের বিবাদ নিয়ে তোলপাড়ও হয়েছে ভারতের ক্রিকেটাঙ্গনে।

এবার খবর প্রকাশ হল, কোহলি ও রোহিতের স্ত্রীর সঙ্গে অতীতে সম্পর্ক ছিলো!

ভারতীয় সংবাদমাধ্যম এশিয়ান এজের খবরের বলা হয়েছে, ভারত জাতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী ঋতিকা সাজদেহকে নিয়ে ২০১৩ সালে সিনেমা দেখতে গিয়েছিলেন কোহলি।

২০১০ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে তাদের দুজনের পরিচয় হয়। ২০১৩ সালে ভারতের জিম্বাবুয়ে সফরের পর কোহলি ছুটি কাটাতে মুম্বাই গেলে সেখানে তাকে এক তরুণীর সাথে সময় কাটাতে দেখা যায়।

ওই তরুণীই বর্তমানে রোহিতের স্ত্রী ঋতিকা সাজদেহ। ঋতিকা সে সময় স্পোর্টস ম্যানেজার হিসেবে কাজ করতেন।

ফটোগ্রাফাররা তাদের দুজনকে একসাথে দেখে বেশ কিছু ছবি তোলেন। সেই ছবি সে সময়কার শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ডিএনএ পেপারে প্রকাশিত হয়েছিলো।

No comments:

Post a Comment

Post Top Ad