বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

বন্ধুদের দিয়ে স্ত্রীকে গণধর্ষণ


বন্ধুদের দিয়ে নিজের স্ত্রীকে গণধর্ষণ করিয়েছেন এক স্বামী। এমন অভিযোগে ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে ঘটনাটি ঘটেছে।



জানা গেছে, ওই যুবক উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামের বাসিন্দা। গত বছর অক্টোবর মাসে তার সঙ্গে বিয়ে হয় বাগদা এলাকার এক যুবতীর। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে তাঁর স্বামী। অত্যাচার সহ্য করতে না পেরে বাধ্য হয়ে বাপের বাড়ি চলে যান স্ত্রী। এরপর বিচ্ছেদের মামলা করেন তিনি।

জানা যায়, সেই মামলা সংক্রান্ত কাজে বুধবার তাঁকে কলকাতা হাইকোর্টে ডেকে পাঠায় তাঁর স্বামী। সেই মোতাবেক আদালতে পৌঁছান ওই নারী। সন্ধ্যা পর্যন্ত বসিয়ে রাখার পর ওই নারীর স্বামী তাঁকে জানান, একজন উকিলের বাড়ি যেতে হবে। এরপরই স্বামীর দুই বন্ধু তাঁকে একটি গাড়িতে করে সোনারপুরের একটি বাড়িতে নিয়ে যায়।



অভিযোগ, সেখানে দুদিন আটকে রেখে গণধর্ষণ করা হয় ওই নারীকে। পরে শুক্রবার রাতে ওই নারীকে ক্যানিং স্টেশন সংলগ্ন এলাকায় নিয়ে যায় ওই দুই যুবক। তাদের হাত থেকে বাঁচতে কোনোরকমে পালিয়ে ওই যুবতী স্টেশন চত্বরে ভীড়ের মধ্যে মিশে যান। এরপর ক্যানিং রেল পুলিশের কর্মকর্তাদের গোটা বিষয়টি জানান তিনি। তাঁদের পরামর্শ মেনেই স্বামী ও তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে সোনারপুর থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতা।

ওই নারীর অভিযোগ, মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় দেখানো হয়েছিল তাঁকে। বলা হয়েছিল, চিৎকার করলে মেরে ফেলা হবে।

ওই নারীর স্বামীকে গ্রেপ্তার করলেও বাকিদের এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 

No comments:

Post a Comment

Post Top Ad