রূপকথাকেও হার মানিয়েছেন একসময়ের স্টেশন থেকে স্টেশনে ঘুরে বেড়ানো রানু। ভবঘুরে রাণু মণ্ডল পথে-ঘাটে গান গেয়ে বেড়াতেন। সেখান থেকে এখন বলিউড। হিমেশ রেশমিয়ার সঙ্গে রেকর্ড করলেন ডুয়েট। হ্যাপি হার্ডি এন্ড হীর ছবিতে শোনা যাবে রাণুর গলায় একাধিক গান।
এরই মাঝে ভাইরাল হয়েছিলো বলিউড ভাইজান সালমান খান তার গানে মুগ্ধ হয়ে গিফট করেছেন বাড়ি। আর সেটা আসলে সত্যি নয়, একেবারেই গুজব! তবে এবার নতুন ভাবে শিরোনাম হওয়া বাড়িটা পেয়েই গেলেন কোকিলকন্ঠী এই ঝটিকা সুপারস্টার!
তবে এবারে তাকে সালমান খান বাড়ি দেয়নি। নতুন বাড়ি দিয়েছে রানাঘাটের স্থানীয় প্রশাসন।
ফুলো কা তারো কা’, ‘ পানা কি তামান্না’ বা ‘জিন্দেগি অওর কুছ ভি নেহি’… দিন-রাত গান গাইতেন রানাঘাটের ভবঘুরে রাণু। সম্প্রতি কয়েকজন এই গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। তারপরেই মুহূর্তে ভাইরাল রানাঘাটের ‘লতা’। বদলে গেল ভবঘুরে রাণুর জীবন। এককথায়, রাণু পেলেন লটারি। রানাঘাটের স্টেশনের ভাইরাল রাণু এখন লাইমলাইটের কেন্দ্রবিন্দুতে।
কোথাও গান শেখেননি রাণু। সব গান শুনে শুনে মুখস্থ, তাও হুবহু লতার গলা। মেয়েরা বিয়ের পর মাকে একা রেখে চলে গিয়েছিল। সেই রাণু মন্ডলের গাওয়া ‘এক পেয়ার কা নাগমা’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর খুলে গেল ভাগ্য। রাতারাতি সেলেব হয়ে গেলেন রানাঘাটের স্টেশনের রাণু।
রাণু লাইমলাইটে আসার পর থেকে যেমন তাঁকে নিয়ে খবর হচ্ছে, তেমনি ছড়াচ্ছে গুজবও! কিছুদিন আগেই বাজারে খবর শোনা যায়, সলমন খান নাকি ৫৫ লাখ টাকার বাড়ি উপহার দিয়েছেন রাণুকে। কিন্তু খোদ রাণুর মুখ থেকেই জানা যায়, খবরটি একেবারেই ভুয়ো! সালমানের দাবাং-৩ তে যে রাণু গান করবেন, এই খবরটিও ভুয়ো। কিন্তু এবার আর গুজব নয়! রানু মণ্ডল সত্যিই পেলেন নতুন বাড়ি!
No comments:
Post a Comment