অন্য ইমেজে কোয়েল - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

অন্য ইমেজে কোয়েল

এবার বইয়ের পাতায় না হলেও পূজার সময়ে পর্দায় আসতে চলেছে ‘মিতিন মাসি’। নাম ভূমিকায় কোয়েল মল্লিক। পরিচালক অরিন্দম শীল। মঙ্গলবার মুক্তি পেল সেই ছবির ট্রেলার। এক সময় পূজাবার্ষিকীতে প্রকাশিত সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসির আকর্ষণ এড়ানো কঠিন হতো। লেখিকার মৃত্যুর পরে সেই জায়গাটা ফাঁকা পড়ে ছিল অনেকদিনই।



ভরপুর আকশন, তুখোড় ডায়লগে ভরা ট্রেলারটি ইতিমধ্যেই দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছে। কোয়েলকে অন্য ভূমিকায় দেখে দর্শকও উচ্ছ্বসিত। এ ছাড়াও ওই ছবিতে দেখা যাবে বিনয় পাঠক, জুন মাল্য এবং রিয়া বণিককে। অক্টোবরের দুই তারিখে হলে আসবে ওই ছবি।

ছবির গল্পে, স্কুল থেকে ফেরার সময় ছোট্ট রনি হঠাৎই কিডন্যাপড হয়ে যায়। হুমকি দিয়ে ফোন আসতে থাকে তার বাবা-মায়ের কাছে। বলা হয়, পুলিশকে কোনওভাবে জানালে আর সুস্থ অবস্থায় ফেরত পাওয়া যাবে না রনিকে। বাবা-মা অথৈ জলে। কী করবেন ভাবতে ভাবতে অগত্যা খবর দেন প্রজ্ঞাপারমিতা মুখোপাধ্যায় অর্থাৎ ‘মিতিন মাসি’কে। মহিলা গোয়েন্দা বলে প্রথমটায় ভুরু কুঁচকেছিলেন অনেকেই। কিন্তু মিতিন মাসি তো হাল ছাড়বার পাত্রী নন। নিজের প্রখর বুদ্ধিমত্তায় একের পর এক খুলতে থাকেন রহস্যের জট। তারপর কী হয়, তা অবশ্য ছবি মুক্তির পরই জানা যাবে। ট্রেলারে কোয়েল যেন স্বয়ং মা দুর্গা। সাধারণ ভাবে মিষ্টি মেয়ের চরিত্রেই কোয়েলকে দেখে অভ্যস্ত নেটিজেনরা। এবার অন্যরকম চরিত্রে দেখা যাবে কোয়েলকে।

No comments:

Post a Comment

Post Top Ad