ভুল করেও ভারী মেকআপ করে ঘুমাবেন না - ব্রেকিং বাংলা

Breaking

Saturday, September 14, 2019

ভুল করেও ভারী মেকআপ করে ঘুমাবেন না



পেশার খাতিরে হোক বা শখে, নিয়মিত মেকআপ করে বাড়ি থেকে বের হন অনেকেই। কিন্তু সবথেকে বড় ভুল সবাই যেটা করেন, তা হল মেকআপ পরিষ্কার না করেই রাতে শুয়ে পড়েন। এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় ত্বক। মেকআপ না তুললে অর্থাৎ নিয়মিত পরিষ্কার না করলে মুখে র‍্যাশ বের হতে পারে, শুষ্ক হয়ে যেতে পারে। দেখে নিন কী ধরনের সমস্যা দেখা দিতে পারে ত্বকে



আপনি যদি ভারী মেকআপ করে বের হন, তাহলে অবশ্যই বাড়ি ফিরে মুখ পরিষ্কার করুন। ভারী মেকআপে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যায়। ফলে ত্বক সতেজ থাকে না।
২) ঘুমানোর আগে ঠিকমতো মেকআপ তোলা না হলে ত্বকে ব্রণ ও ব্ল্যাক হেডস তৈরি করে।
৩) চোখে মাস্কারা লাগিয়ে ঘুমালে সম্পূর্ণ চোখেই অস্বস্তি হয়। চোখের ভিতরে কোনওভাবেই যাতে আইলাইনার, মাস্কারা, কাজল না যায়, সেদিকে খেয়াল রাখবেন।
৪) লিপস্টিক লাগিয়ে ঘুমোলে তা ঠোঁটের প্রাকৃতিক আর্দ্রতা শুষে নেয়। ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায়।


৫) মেকআপ পরিষ্কার না করলে ত্বকে তেল ও ময়লা জমে। খুব দ্রুত ত্বকে ছোপ ও বলিরেখা দেখা দেয়।

No comments:

Post a Comment

Post Top Ad