বলিউড অভিনেত্রীকে জুতা ছুঁড়ে মারলেন সানি লিওন - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

বলিউড অভিনেত্রীকে জুতা ছুঁড়ে মারলেন সানি লিওন




সানি লিওন। বলিউডে পা রাখার পর অনেক কথা শুনতে হয়েছিল তাঁকে। পর্নগ্রাফি ছবিতে অভিনয় করতেন বলে অনেকেই ভাল চোখে দেখেননি সানির বলিউড ছবিতে অভিনয়কে। কিন্তু নিন্দুকের কথাতে কান না দিয়ে নিজের কাজটা মন দিয়ে করে গিয়েছেন সানি। আর সেই জন্যই আজ বলিউডে তিনি নিজের জায়গা করে নিয়েছেন। এবং সফল অভিনেত্রীদের মধ্যে তিনি একজন। সানি যে কখন কী করে ফেলবেন তা বলা খুব মুশকিল।



ছবির স্ক্রিপ্ট পড়া ও ওয়ার্কশপ চলছিল। সেখানে সানিও ছিলেন। নতুন আর এক অভিনেত্রীকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন আর এক অভিনেতা। তাঁরা দুজনেই দাঁড়িয়ে প্রাথমিক পর্যায়ের অভিনয়টাও করে দেখছিলেন। সবই ঠিক ছিল। সানি হঠাৎ নিজের ব্যাগ থেকে একটা লাল জুতো বার করে ছুঁড়ে মারলেন অভিনেত্রী ও ওই অভিনেতার দিকে। এক মুহূর্তের জন্য সকলে চমকে ওঠেন। তারপর সকলে হেসে ফেলেন। সানি এমন সব অদ্ভুত মজা করেন যা সকলকে মাঝে মাঝেই চমকে দেয়। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সানি।

No comments:

Post a Comment

Post Top Ad