বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বিদ্যা বালান অভিনীত নতুন ছবি - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বিদ্যা বালান অভিনীত নতুন ছবি



সমালোচক মহলে প্রশংসিত হলেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে বিদ্যা বালান অভিনীত নতুন ছবি ‘বেগমজান’। সৃজিত মুখার্জি পরিচালিত এ ছবিটি নিয়ে অনেক আলোচনা হয়েছে। পতিতাদের জীবনযুদ্ধ নিয়েই মূলত এর কাহিনী রচিত হয়েছে। সৃজিত মুখার্জি এর আগে কলকাতায় বাংলায় ‘রাজকাহিনী’ ছবি মুক্তি দিয়েছিলেন। তার প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সে ছবিরই হিন্দি রিমেক হলো ‘বেগমজান’। কিন্তু ছবিটি ব্যর্থতার পাল্লা ভারি করলো বিদ্যার। কারণ ছবিটি প্রথম সপ্তাহে আয় করেছে মাত্র ১৪ কোটি রুপি। হলিউডের ‘দ্য ফেট অব দ্য ফিউরিয়াস’-এর সঙ্গে মুক্তি দেয়া হয়েছে ‘বেগমজান’। যার ফলে ভারতে হলিউডের এই হিট সিরিজ ছবির সামনে ‘বেগমজান’ তেমন একটা টিকতে পারেনি।  এর আগে বিদ্যার অভিনীত ‘কাহানী-২’ ছবিটিও ফ্লপের কাতারে জায়গা করে নেয়। এবার তার এ ছবিটি ব্যবসা সফলতার দিক দিয়ে বিদ্যাকে আরও খানিকটা ব্যাকফুটে নিয়ে গেল।

No comments:

Post a Comment

Post Top Ad