আবার পর্দায় আসছে বিশ্ব কাঁপানো অ্যাকশন ছবি ‘র‍্যাম্বো - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

আবার পর্দায় আসছে বিশ্ব কাঁপানো অ্যাকশন ছবি ‘র‍্যাম্বো




৩৭ বছর পর দর্শকদের সামনে হাজির হচ্ছে ‘র‍্যাম্বো’ ফ্র্যাঞ্চাইজির পঞ্চম আর শেষ কিস্তি ‘র‍্যাম্বোঃ লাস্ট ব্লাড’ ছবিটি। আগামী ২০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। ডেকান ক্রনিকল থেকে জানা গেছে, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘র‌্যাম্বো: লাস্ট ব্লাড’ ছবির ট্রেলার। এক মিনিটের এই ট্রেলার দেখার সময় ভক্ত আর দর্শকেরা ভুলে গেছেন আর সবকিছু। ডুবে গেছেন র‍্যাম্বোতে। প্রথমেই ফিরে যাওয়া হয়েছে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিতে। যেখানে দেখা যায় তরুণ র‍্যাম্বোর রক্তমাখা মুখ। তারপর সত্তরোর্ধ্ব র‍্যাম্বোর অব্যর্থ তির। আগুন, ধারালো চাকু, রেসের ঘোড়া, মৃত্যু আরও কত কী! ট্রেলার শেষ হলে সংবিৎ ফিরে পেয়েছেন দর্শকেরা। ইউটিউবে প্রকাশিত ট্রেলারের নিচে হাজার হাজার মন্তব্য জড়ো হয়েছে। প্রায় সবগুলোর অর্থ একই, মুক্তির অপেক্ষায় আর তর সইছে না ভক্তদের।
সেই ১৯৮২ সালের কথা। সে বছর ২২ অক্টোবর বড় পর্দায় এক অসীম সাহসী যোদ্ধার যাত্রা শুরু হয়েছিল। নাম তাঁর জন র‍্যাম্বো। তাঁর এক একটা যুদ্ধ, অভিযান দেখতে গিয়ে দর্শক যে কতবার দম ফেলতে ভুলে গেছেন, তার ইয়ত্তা নেই। ১২৭ কোটি টাকা খরচ করে বানানো সেই ছবি বক্স অফিসে তুলে এনেছিল প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা

ফার্স্ট ব্লাড’ দিয়ে যাঁর শুরু হয়েছিল, তিনি জীবনের শেষ যুদ্ধে জয়ী হবেন নাকি পরাজিত হয়েও জয় করবেন দর্শকদের হৃদয়, তা জানার মাঝে ফারাক আর মাত্র কদিন। তাই সুপারহিরো ছবিগুলোর আপাতত একটু দম নেওয়ার সময়। বড় পর্দায় শেষবারের মতো আসছেন র‍্যাম্বো। আসছেন র‍্যাম্বো রূপে সিলভেস্টার স্ট্যালন। ইতিমধ্যে ৭৩ বছরের গ্রীষ্ম আর শীত সয়েছে সিলভেস্টার স্ট্যালনের শরীর। এই বয়সে শরীর আর সায় দিচ্ছে না। তাই তখন তিনি বলেছিলেন, ‘মন চাইলেও শরীর যে সায় দেয় না। সে বলে, বাড়িতেই থাকো! নইলে যোদ্ধারা যেমন শেষ একটা যুদ্ধ লড়তে যায় এবং পরাস্ত হয়, তোমার অবস্থাও তেমনটিই হবে!’ কিন্তু তাই বলে রক্তে, মনে, মস্তিষ্কে যাঁর যুদ্ধের নেশা, তাঁকে কী আর দমানো যায়! তাই শেষবারের মতো শরীরে, মনে পরে নিলেন র‍্যাম্বোর পোশাক।

No comments:

Post a Comment

Post Top Ad