আপনি কোকা-কোলা খাচ্ছেন কেন? - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

আপনি কোকা-কোলা খাচ্ছেন কেন?



যারা জানেন যে কোকা-কোলা শরীরের জন্য ক্ষতিকর এবং এর থেকে দূরে থাকছেন, তারা আরও নতুন কিছু জেনে নিতে পারেন এই পানীয়টি সম্পর্কে। আর যারা একে মজা করে খেয়ে চলেছেন প্রতিনিয়ত, তাদের জন্য তো এসব জেনে রাখা খুবই জরুরি। বিশ্বখ্যাত এই পানীয়টি মানব দেহের জন্য মারাত্মক। এর অ্যাসিডিটির পরিমাণ মোটামুটি গাড়ির ব্যাটারির কাছাকাছি। হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, শরীরের হাড় নরম করে ফেলে, পাকস্থলীর টিস্যু হজম করে ফেলে আর সেই সাথে রয়েছে ক্যান্সারের সম্ভাবনা। আর একে ব্যবহার করে করা যায় এমন অদ্ভুত সব কাজ, যা জানতে পারলে সারা জীবনে যত কোকা-কোলা খেয়েছেন সব উগড়ে দিতে ইচ্ছে হবে আপনার! কী সেই কাজ, যাতে ব্যবহার করা যেতে পারে কোকা-কোলা?
১. কাপড় থেকে তেলের দাগ উঠিয়ে ফেলে
২. মরিচা দূর করতে পারে, মরচে পড়ে শক্ত হয়ে এঁটে থাকা নাট-বল্টু ঢিলা করে দেয়
৩. কাপড় থেকে রক্তের দাগ উঠিয়ে ফেলতে পারে
৪. মেঝে থেকে তেলের দাগ উঠিয়ে ফেলতে পারে
৫. এর মাঝে থাকা অ্যাসিড মেরে ফেলতে পারে বাগানে উপদ্রব করা শামুক জাতীয় প্রাণী
৬. পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল থেকে পোড়া দাগ উঠিয়ে ফেলতে পারে
৭. চায়ের কেটলি থেকে পুরনো দাগ তুলে ফেলতে পারে
৮. গাড়ির ব্যাটারির টার্মিনালে পড়া শক্ত ময়লা তুলে ফেলতে পারে
৯. গাড়ির ইঞ্জিন পরিষ্কার করে
১০. পুরনো কয়েন চকচকে করে ফেলে
১১. টাইলসের মাঝে পড়ে যাওয়া ময়লা উঠিয়ে ফেলে
১২. মানুষের দাঁত গলিয়ে ফেলতে পারে!
১৩. চুল থেকে চুইং গাম তুলে ফেলতে পারে
১৪. চিনামাটির বাসনপত্র থেকে দাগ তুলে ফেলতে পারে
১৫. ময়লা সুইমিং পুলের পানিতে কয়েক লিটার কোকা-কোলা ঢেলে দিলে পানিতে পরে থাকা লালচে স্তর দূর হয়ে যাবে

No comments:

Post a Comment

Post Top Ad