কেন বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তা ব্যবস্থাও - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

কেন বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তা ব্যবস্থাও



বলিউডের বজরঙ্গি ভাইজানকে খুনের হুমকি। বেনামী ফোনে এই হুমকি পেয়ে তদন্ত শুরু করল মুম্বাই পুলিশ। বাড়ানো হয়েছে সালমান খানের নিরাপত্তাও।মুম্বাই পুলিশের পক্ষে জানানো হয়েছে, ৫০ বছরের এই মেগাস্টারকে ফোন করে কোনো একজন প্রাণনাশের হুমকি দিয়েছে। ১৬ ফেব্রুয়ারির সেই ফোন কল ট্র্যাক করে মুম্বাই পুলিশ কন্ট্রোল রুম জানতে পেরেছে কোন জায়গা থেকে ফোনটি করা হয়েছিল। পুলিশ একে ভুয়া ফোনকল বলে অনুমান করলেও কোনো ঝুঁকি নেওয়া হচ্ছে না। পুলিশ তদন্ত চালাচ্ছে। বাড়ানো হয়েছে সালমানের নিরাপত্তা ব্যবস্থাও। যদিও এ প্রসঙ্গে সালমান খান বা তাঁর পরিবারের পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, বজরঙ্গি ভাইজান ও প্রেম রতনের মতো বক্স অফিস হিটের পর বর্তমানে সুলতান ফিল্মে শ্যুটিং করছেন সালমান। এদিকে, হিট অ্যান্ড রান মামলায় তাঁর বিরুদ্ধে মহারাষ্ট্র সরকার যে মামলা করেছে, তার শুনানিও শুরু হয়েছে সুপ্রিম কোর্টে।

No comments:

Post a Comment

Post Top Ad