স্থূলকায়রাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

স্থূলকায়রাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন



মনের সৌন্দর্যই আসল। নতুন এক গবেষণার প্রমাণ দিয়ে গবেষকরা বলছেন, ছিপছিপে গড়নের মানুষের চাইতে স্থূলকায় মানুষের মনই বেশি সুন্দর।জার্মান গবেষকরা জানিয়েছেন, অন্যদের তুলনায় স্থূলকায়রা অনেক বেশি সৎ এবং নমনীয় স্বভাবের হয়। ২০ জন স্থূলকায় মানুষ এবং ২০ জন ছিপছিপে গড়নের মানুষ নিয়ে গবেষণাটি চালানো হয়েছে।

গবেষণার জন্য একটি খেলার আয়োজন করা হয়েছিল, যেখানে অংশগ্রহণকারীদের জন্য অর্থ প্রদানের প্রস্তাব দেয়া হয়। দেখা গেছে, অর্থের ব্যাপারে ছিপছিপে গড়নের মানুষরা সুষ্ঠু সিদ্ধান্ত নিতে পারেনি। স্থূলকায়রাই অর্থের ব্যাপারে বেশি সৎ ছিলেন।
এই গবেষণার ফলাফল মেট্রো ইউকেতে প্রকাশিত হয়। এতে জানা যায়, অর্থ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণের এই খেলায় ওজন এবং শরীরের গ্লুকোজের পরিমাণ, দুটোই পরিমাপ করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad