১) অতিরিক্ত শরীরচর্চার ফলে বা অতিরিক্ত ওজন তোলার ফলে অনেক সময় গোড়ালি, হাঁটু, কবজি বা কনুইয়ের জয়েন্টগুলোর হাড় ক্ষয় হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে শরীর। এ ছাড়া শরীরচর্চার ফলে মন, মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। ধীরে ধীরে অবসাদও বাড়তে পারে।অতিরিক্ত শরীরচর্চার ফলে শরীরের পেশিগুলো দুর্বল হয়ে পড়তে পারে। একই সঙ্গে অতিরিক্ত শক্তি ক্ষয় হয়ে ক্লান্ত হতে পারে শরীর।
২) বেশি ব্যায়ামের ফলে আমাদের শরীরে অতিরিক্ত মাত্রায় অ্যাড্রিনালিন ক্ষরিত হয়। ফলে আমাদের মস্তিষ্ক উদ্দীপ্ত হয়ে ওঠে। এর ফলে সহজে ঘুম আসতে চায় না। তাই ক্লান্তিও সহজে কাটে না।
৩) এতে স্নায়ুকোষে বা স্নায়ুতন্তুতে অতিরিক্ত চাপ পড়তে পারে। এ ছাড়া অনেক সময় দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। ফলে শরীরে সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়
No comments:
Post a Comment