ভক্তদের দুশ্চিন্তার কারণ হতে চান না এই নায়িকা - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

ভক্তদের দুশ্চিন্তার কারণ হতে চান না এই নায়িকা



বাহুবলি’ সিনেমার জনপ্রিয় নায়িকা আনুশকা শেঠি। ‘সাই রা নরসিমহা রেড্ডি’ নামের একটি সিনেমার শুটিং করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছেন তিনি। পায়ে প্রচণ্ড আঘাত পাওয়ায় শুটিং থেকে বিরতি নিতে হয়েছে তাকে। আপাতত শুটিং করতে পারবেন না এই নায়িকা। চিকিৎসক বেশ কিছুদিন বিশ্রাম দেওয়ার পরামর্শ দিয়েছেন।

শোনা যাচ্ছে, আনুশকা তার আঘাত পাওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন। ভক্তদের দুশ্চিন্তার কারণ হতে চান না এই নায়িকা।ঐতিহাসিক গল্পের সিনেমা ‘সাই রা নরসিমহা রেড্ডি’। এর নাম ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। সুরেন্দর রেড্ডি পরিচালিত এ সিনেমায় আরো অভিনয় করছেন অমিতাভ বচ্চন, নয়নতারা, তামান্না ভাটিয়া প্রমুখ। আগামী ২ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
এছাড়াও তেলেগু ভাষার ‘সাইলেন্স’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন আনুশকা শেঠি। এতে তার সঙ্গে অভিনয় করবেন আর মাধবন ও রানা দাগ্গুবতী। সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শালিনী পান্ডে ও অঞ্জলি।
থ্রিলার-ড্রামা ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন হেমন্ত মধুকর। এটি যৌথভাবে প্রযোজনা করছে কনা ভেঙ্কট ও পিপল মিডিয়া ফ্যাক্টরি।

No comments:

Post a Comment

Post Top Ad