এমনিতেই অ্যাকশনে অক্ষয় সিদ্ধহস্ত - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

এমনিতেই অ্যাকশনে অক্ষয় সিদ্ধহস্ত




অ্যাকশন হিরো হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বলিউডের খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার। তারপর কমেডি। এর বাইরে কখনো ‘প্যাডম্যান’, কখনো বা ‘রস্তম’ হয়ে ভারতবাসীকে দেশপ্রেমের জোয়ারে ভাসিয়েছেন।
তবে তিন দশকের কেরিয়ারে ইতিহাসনির্ভর চরিত্রে খুব বেশি দেখা যায়নি অক্ষয় কুমারকে। যশ রাজ ফিল্মসের ব্যানারে এবার সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন অভিনেতা। খুব শিগগির যোদ্ধা রাজা পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে দেখা যাবে তাকে।সোমবার অক্ষয়ের জন্মদিনে তার ভক্তদের জন্য এমন ঘোষণাই দিয়েছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। খিলাড়ির নতুন এ ছবিটি পরিচালনা করবেন ডক্টর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। সেখানে থাকবে ভরপুর অ্যাকশন। 
ছবি সম্পর্কে আরও একটি চমকপ্রদ তথ্য হচ্ছে, এখানে পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করা অক্ষয়ের স্ত্রী সংযুক্তার চরিত্রে থাকবেন ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড’ বিজয়ী মানুষী চিল্লার। অক্ষয়ের বিপরীতেই বলিউডে অভিষেক হচ্ছে তার। ছবির বড় একটা অংশ জুড়ে থাকবে পৃথ্বীরাজ ও সংযুক্তার প্রেমের কাহিনি।এছাড়া ছবির আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র মহম্মদ ঘোরীর ভূমিকায় থাকবেন মানব ভিজ। এই অভিনেতাকে এর আগে আয়ুষ্মান খুরানার ‘আন্ধাধুন’ ছবিতে একটি নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। এবার তাকে দেখা যাবে অক্ষয়ের নাম ঠিক না হওয়া ছবিতে। ২০২০ সালের দীপাবলিতে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad