ব্যস্ততার এই সময়ে ফ্রিজে একসাথে বাজার করে রেখে দেয়াটাই অভ্যেস। তবে সব দ্রব্য ফ্রিজে রাখা উচিত নয়। কিছু জিনিস ফ্রিজের বাইরেই ভালো থাকে- পিঁয়াজ: পিঁয়াজ খোলা স্থানে এমন জায়গায় রাখুন, যেন বাতাস লাগে। তবে পিঁয়াজ সবসময় আলু থেকে দূরে রাখুন। কারণ আলু থেকে আর্দ্রতা ও গ্যাস নির্গত হয়ে পিঁয়াজ পচে যেতে পারে। রসুন: রসুন কখনও ফ্রিজে রাখবে না। এমন জায়গায় রাখুন যেন রসুনে বাতাস লাগে। রসুন ফ্রিজের বাইরে স্বাভাবিক তাপমাত্রায় ২ মাস পর্যন্ত ভালো থাকে। আলু: আলু স্বাভাবিক তাপমাত্রায় খোলা জায়গায় রাখুন। আলু ফ্রিজের বাইরে ৩ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে। হট সস: হট সস ফ্রিজের বাইরেই ৩ বছর পর্যন্ত ভালো থাকে। টমেটো: টমেটো ফ্রিজে রাখলে গুণাগুণ নষ্ট হয়ে যায়। তাই টমেটো পরিষ্কার কোনো পলিথিন ব্যাগে বা কাগজের প্যাকেটে রাখুন। এভাবে টমেটো ৩ দিন পর্যন্ত ফ্রেশ থাকে। পাউরুটি: পাউরুটি ফ্রিজে রাখলে তা দ্রুত শুষ্ক হয়ে যায়। পাউরুটি ফ্রিজের বাইরে ৪ দিন পর্যন্ত ভালো থাকে। কুমড়া: ফ্রিজে কাটা কুমড়া না রেখে আস্ত কুমড়া রাখুন। কাটা কুমড়া ফ্রিজে রাখলে অবশ্যই তা কোনো প্লাস্টিকে মুড়ে রাখুন। কফি: বাজার থেকে আনার পর কফির প্যাকেট ফ্রিজে রাখবেন না। এতে কফির সুগন্ধ নষ্ট হয়ে যায়। বরং ঘরের কোন শীতল জায়গায় বায়ুরুদ্ধ কন্টেনারে রেখে দিন।
Wednesday, September 11, 2019
এমন জায়গা রাখুন যেন রসুনে বাতাস লাগে
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment