এসব সমস্যার সমাধানে তরমুজের মাস্ক, তরমুজের রসের আইস কিউব বেশ উপকারী - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

এসব সমস্যার সমাধানে তরমুজের মাস্ক, তরমুজের রসের আইস কিউব বেশ উপকারী




ফেসওয়াশ
সবচেয়ে ভালো হচ্ছে ময়েশ্চারাইজিং ক্লিনজার। তৈলাক্ত ত্বকের অধিকারীদের গরমকালে কষ্ট হয় বেশি। তেলগ্রন্থিগুলো এই গরমের সময় সক্রিয় হয়ে উঠার কারণে তেল বের হয় বেশি। যাদের এমন হয়, তারা মেডিকেটেড ফেইস ওয়াশ ব্যবহার করলে ভালো ফল পেতে পারেন।

সানস্ক্রিন
গরমের দিনে সবচেয়ে প্রয়োজন হচ্ছে সানস্ক্রিন। রোদ থেকে সুরক্ষা পেতে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। বিশেষ করে চোখের নীচের নমনীয় ত্বকের জন্য মেডিকেটেড সানস্ক্রিন এবং তৈলাক্ত ত্বকের জন্য তেলবিহীন সানস্ক্রিনই ব্যবহার করতে হবে। রোদে বাইরে বের হলে অবশ্যই সানস্ক্রিন লোশন ব্যবহার করবেন। সানস্ক্রিন লোশন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন, তাতে যেন সান প্রোটেকশন ফ্যাক্টর এসপিএফ অন্তত ১৫ হয়। আবার ওয়াটার প্রুফ সানস্ক্রিনও ব্যবহার করতে পারেন।
ক্রিম
শুষ্ক ত্বকের খসখসে ভাব দূর করার জন্য এবং বলিরেখা পড়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সবসময় ক্রিম ব্যবহার করা উচিত। অবশ্য ক্রিমের বদলে বেবি লোশনও ব্যবহার করতে পারেন। তবে গরমের দিনে ক্রিম হতে হবে তেলবিহীন। নয়তো ক্রিমের অতিরিক্ত তেল গরমে আরো বেশি সমস্যা তৈরি করবে। তাই আইস কিউব দিয়ে মুখ ধুয়ে ফেলুন। চাইলে তরমুজের রসের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিয়ে স্ক্রাবিং করতে পারেন। ১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন. তরমুজের বীজ শুকিয়ে গুঁড়া করেও স্ক্রাব হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখন তো সারাবছরই বিভিন্ন ধরনের তরমুজ পাওয়া যায়। তরমুজের বীজের স্ক্রাবের সঙ্গে শুধু যেকোনো ক্লিনজার মিশিয়ে নিলেই হলো। এটি আপনার ত্বকের কালো দাগও দূর করবে

তরমুজের উপকারিতা
তরমুজে ৯০ শতাংশের বেশি পানি থাকে, যা মূলত শরীর ও ত্বকের পানিশূন্যতা (ডিহাইড্রেশন) কমিয়ে আনে। এছাড়া তরমুজের অ্যামিনো অ্যাসিড ত্বকের কোলাজেন নামক উপাদান বৃদ্ধিতে সহায়তা করে। একই সঙ্গে এতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট, ভিটামিন এ, বি এবং সি। এই উপাদানগুলো ত্বকের শুষ্কতার পাশাপাশি বলিরেখা দূর করতে সাহায্য করে।

No comments:

Post a Comment

Post Top Ad