আদৌ বিয়ে হবে তো মালাইকা-অর্জুনের? - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

আদৌ বিয়ে হবে তো মালাইকা-অর্জুনের?



সম্প্রতি একের পর এক ঘটনার জেরে যেন অনিশ্চয়তা দেখা দিয়েছে অর্জুন-মালাইকা বিয়ে ঘিরে ৷ কয়েকদিন আগে প্রকাশ্যেই অর্জুন কাপূরের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন মালাইকা আরোরা এদিকে আবার অর্জুনও কিছুটা একই সুরে কথা বললেন এরফলে নতুন জল্পনা শুরু হয়েছে – 
কয়েকদিন আগে সাক্ষাত্কারে অর্জুন জানান, সবে তাঁর ৩৩ বছর বয়স৷ তাই বিয়ে করার কোনও তাড়া নেই তাছাড়া তিনি জানান, বিয়ে করলে তো সকলে জানতেই পারবেন এটা তো লুকিয়ে রাখা হবে না বরং এখন তিনি কাজের দিকে নজর দিতে চান৷ তার আগে আবার অর্জুনকে বিয়ে করা নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা সাংবাদিকদের জানিয়েছিলেন, এরকম বোকা বোকা জল্পনার কোনও সত্যতা নেই যদিও বলি মহলের একাংশের ধারণা, বিষয়টা থেকে সকলের দৃষ্টি ঘোরাতেই প্রকাশ্যে এমন মন্তব্য করেছেন অর্জুন এবং মালাইকা আবার অন্য মহলের ধারণা, একেবারে সম্পর্ক ভাঙেনি আসলে বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে দিচ্ছেন এই জুটি তবে কোনও কোনও মহলের মত, বিয়েটা আদৌ হবে কি না তা নিয়েও এবার অনিশ্চয়তা দেখা দিচ্ছে৷ প্রসঙ্গত, ১৯৯৮ সালে অভিনেতা আরবাজ খানকে বিয়ে করেছিলেন মালাইকা তাঁদের দুজনের একটি ছেলেও রয়েছে ২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে ইন্ডাস্ট্রিতে রটেছে অর্জুনের সঙ্গে সম্পর্কের জেরেই মালাইকা-আরবাজের সম্পর্ক ভেঙেছে যদিও মালাইকা-আরবাজ দু’জনেই সেটা উড়িয়ে দিয়েছেন তাছাড়া বিবাহ বিচ্ছেদের হলেও আরবাজের পরিবারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে মালাইকার

No comments:

Post a Comment

Post Top Ad