গাজরে চুল উজ্জ্বল হবে - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

গাজরে চুল উজ্জ্বল হবে



*গাজরের মাস্ক চুল সিল্কি করে, মসৃণতা আনে।*ময়লা আবহাওয়া থেকে চুলকে রক্ষা করে।*রক্ত সঞ্চালন বাড়িয়ে উজ্জ্বলতা বাড়ায়*চুলের গোড়া শক্ত করে*চুল বাড়াতে সাহায্য করে*চুল ভেঙে যাওয়া ও পড়ে যাওয়া বন্ধ করতে সাহায্য করে থাকে গাজর।

গাজরের তেল- সপ্তাহে এক দিন শ্যাম্পু করার আগে এই তেল মাথায় মাসাজ করুন।বাড়িতেই বানাতে পারেন গাজরের তেল। গাজর ভাল করে কুরিয়ে নিন। কোরানো গাজর একটা জারে অলিভ অয়েল, নারকেল তেল বা তিলের তেল মিশিয়ে রেখে দিন এক সপ্তাহ। কমলা রঙ ধরলে বুঝবেন গাজর তেল ব্যবহারের জন্য তৈরি।

গাজরের মাস্ক- একটা গাজর ও একটা কলা নিন। খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরোয় কেটে নিন। এর সঙ্গে অলিভ অয়েল মিশিয়ে ব্লেন্ডারে ভাল করে বেটে নিয়ে দই মিশিয়ে নিন। এই মাস্ক চুলে লাগিয়ে আধ ঘণ্টা রেখে হালকা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এই মাস্ক লাগালে চুলের গোড়া ভাঙবে না, চুলের বৃদ্ধি ভাল হবে, সিল্কি হবে।

গাজর ছোট ছোট টুকরো করে কেটে নিন।টুকরো গাজরের সাথে অলিভ অয়েল, নারকেল তেল, এসেনশিয়াল অয়েল ও মধু মিশিয়ে নিন।এই মিশ্রণ দু’তিন মিনিট গরম করুন।পরে নামিয়ে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত এই মিশ্রণ ভালভাবে লাগিয়ে ২০-২৫ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন। চুল বাড়াতে, সিল্কি করতে সাহায্য করবে। সপ্তাহে একদিন করবেন।

No comments:

Post a Comment

Post Top Ad