৩. সহকর্মীদের সঙ্গে কিছুটা সময় কাটান: কাজের ফাঁকে কিছুটা সময় সহকর্মীদের সঙ্গে কাটান। চা খাওয়ার অবসরে বা দুপুরে খাওয়ার সময় গল্প করুন। শেষ কী সিনেমা দেখলেন, সেটা নিয়ে আলোচনা করুন; কিন্তু একেবারেই অফিসের কথা বা কাজের কথা তুলবেন না।
৪. হাঁটাহাটি করুন: টানা এক জায়গায় বসে থাকলে ঘুম তো পাবেই। একটু হাঁটাহাঁটি করে নিন। ৫ মিনিট হাঁটলেই ঘুম পালাবে।
৫. জল খান: এক নিঃশ্বাসে শেষ করুন এক গ্লাস জল। এতেই দেখবেন ঘুম ঘুম ভাব একটু কম হবে। চোখে মুখেও জল দিয়ে নিতে পারেন। বেশ তরতাজা ভাব আসবে।
৬. চা বা কফি নয়: দুপুরের খাবার পরেই চা বা কফি পান করবেন না। খুব নেশা থাকলে অন্তত ৩০ মিনিট বা ১ ঘণ্টা পরে চা বা কফির অর্ডার দিন।
No comments:
Post a Comment