বাপি লাহিড়ীর (Bappi Lahiri) গান কি এবার হলিউডে? গায়ক ও সুরকার বাপি লাহিড়ী(Bappi Lahiri) জানিয়েছেন, মার্ভেল স্টুডিওর (Marvel Studios) আগামী কাজের জন্য বাপি লাহিড়ীর (Bappi Lahiri) সঙ্গে যোগাযোগ করেছেন। ২০১৭ সালেই হলিউড তারকা ক্রিস প্র্যাট ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ২ এর একটি বিশেষ হিন্দি প্রচারমূলক ক্লিপ দেখার পরে, বাপি লাহিড়ীর ‘ঝুম ঝুম ঝুম বাবা' (Jhoom Jhoom Jhoom Baba) গানে মুগ্ধ হয়ে পড়েন। বেশ কিছু বছর ধরেই নানা ভারতীয় উপাদান মার্ভেলস সুপারহিরো চলচ্চিত্রে জায়গা করে নিচ্ছে। রবার্ট ডাউনি জুনিয়রের চরিত্র টনি স্টার্ককে (আয়রন ম্যান) স্পাইডার ম্যান সিনেমায় একটি ভারতীয় বিবাহের অনুষ্ঠানের দৃশ্যে দেখা যায় বা অ্যাভেঞ্জারের ভারতীয় বস্তির দৃশ্যও ভোলার নয়। সব ঠিক থাকলে বাপির একটি গান ব্যবহার করবে মার্ভেল স্টুডিও। বাপি বলেন, “আমি বর্তমানে মার্ভেল স্টুডিওর সাথে আলোচনা করছি। তাঁরা আমার গান ঝুম ঝুম ঝুম বাবা ব্যবহার করেছিলেন। সম্ভবত আমার একটি গান ওদের পরের ছবিতে (Marvel film) ব্যবহৃত হবে। আমি এপ্রিল মাসে হলিউড যাচ্ছি।” ইতিমধ্যেই অবশ্য র্যাপার স্নুপ ডগ (Snoop Dogg) ও গায়ক একনের (Akon) সঙ্গে তাঁর আরেকটি আন্তর্জাতিক কাজ সম্পূর্ণ হয়েছে। প্রায় ৫০ বছরের দীর্ঘ কেরিয়ারের এই শিল্পী চলচ্চিত্র পরিচালনাও করেছিলেন। উই আর ওয়ান নামে একটি ডকুমেন্টারি তৈরি করার পর, তিনি একটি মিউজিক্যাল সিনেমা পরিচালনার জন্য তৈরি। বাপি লাহিড়ী বলেন, “এই বছর, আমি ‘এক আধুরা সঙ্গীত' (Ek Adhura Sangeet) নামে একটি সিনেমা পরিচালনা করছি।”
Monday, September 9, 2019
হলিউডে বাজবে এবার বাপি লাহিড়ীর আওআজ
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment