গবেষকদের দাবি, অনেকেই শয়নকক্ষের কৃত্রিম আলো বা বাতি জ্বালিয়ে ঘুমান। যদি তারা এই কাজটি নিয়মিত করেন তাহলে পাঁচ বছর পরে মোটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তবে যারা টেলিভিশন দেখতে দেখতে ঘুমিয়ে যান তারা সবথেকে বেশি ঝুঁকিতে থাকেন।
গবেষণাকালীন সময়ে দেখা যায়, ওই সময় ১৭ শতাংশ নারীর পাঁচ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ১৩ শতাংশ নারীর বিএমআই বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। ২২ শতাংশ নারীদের বিএমআই ওভারওয়েট পর্যায়ে ছিল। আর ৩৩ শতাংশ নারীদের স্থূলতা বৃদ্ধি পায়। পাঁচ বছর পর এই গবেষণার ফল প্রকাশ করা হয়।গবেষণা পত্রের লেখক, ইয়াং মোন মার্ক পার্ক বলেন, রাতে কৃত্রিম বাতি বা লাইট চালু করে ঘুমানোর ফলে সারাবিশ্বব্যাপী মোটা হয়ে যাওয়ার মাত্রা মহামারী আকারে বৃদ্ধি পেতে পারে। আমরা এই বিষয়টি নিয়েই গবেষণা করেছি। চেষ্টা করেছি লাইট এবং মানুষের মধ্যে সম্পর্ক বের করতে।
অতিরিক্ত মোটা হওয়ার হাত থেকে নিজেকে বাঁচাতে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে এই গবেষণা পত্রে। বলা হয়েছে, নারীদের শয়নকক্ষে ঘুমনোর আগে অবশ্যই টেলিভিশন বন্ধ রাখতে হবে। শয়নকক্ষে যাতে করে কোনো ধরনের লাইটের আলো না আসতে পারে। অবশ্যই ঘুমানোর আগে নিশ্চিত করতে হবে লাইট বন্ধ রয়েছে।সুরিয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম্যালকম ভন শাংটজ জানান, গবেষণার এই ফলাফলগুলো এড়িয়ে যাওয়া ভালো হবে না। শরীরের স্বাস্থ্য ঠিক রাখতে এবং ভালো একটি ঘুম দিতে অবশ্যই এই উপদেশগুলো মেনে চলতে হবে।

No comments:
Post a Comment