ভাড়া বাড়িতে থাকছেন শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর - ব্রেকিং বাংলা

Breaking

Wednesday, September 11, 2019

ভাড়া বাড়িতে থাকছেন শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর



শাহিদ কাপুরের ছোট ভাই ঈশান খট্টর। বলিউডের অন্যতম হার্টথ্রব তিনি এখন। কিন্তু দর্শকের মনে দাগ কাটার শুরুটা এত সহজ ছিল না। তারকা পরিবারের সন্তান হয়েও কীভাবে নিজের জীবনের লড়াইয়ে সামিল হয়েছিলেন ঈশান, সম্প্রতি সে কথাই জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
আইভিএম পডকাস্টে সম্প্রতি অতিথি হয়ে গিয়েছিলেন ঈশান খট্টর। সাইরাসের সঙ্গে কথা বলতে বলতেই নিজের ছোটবেলার স্ট্রাগলের কথা জানান অভিনেতা। ঈশানের মা নীলিমা আজিম ছিলেন ‘সিঙ্গেল মাদার’। সেক্ষেত্রে কী ধরনের প্রতিকূলতার মুখে তাদের পড়তে হতো তাই জানিয়েছেন ঈশান।

ঈশান বলেন, ‘আমাদের অনেক বার বাড়ি বদল করতে হয়েছে। আমার ১৬ বছর বয়সের মধ্যে আমরা ১৭টি বাড়িতে থেকেছি। এবারের এই বাড়িটায় আমরা গত তিন বছর ধরে আছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ভাড়া বাড়িতে থেকেছি। সেই সময় টেলিভিশনে মা অনেক কাজ করত, নানা ধরনের। মা সিঙ্গেল মাদার ছিল। আমাদের জন্য রোজগার করতে হতো।’ঈশান শহীদ কাপুরের সৎ ভাই। বলিউডে শশাঙ্ক খৈতানের ছবি ‘ধড়ক’-এ জাহ্নবী কাপুরের সঙ্গে প্রথম ছবি করেছেন তিনি। এর আগে ইরানি পরিচালক মাজিদ মাজিদির বেয়ন্ড ‘দ্য ক্লাউডস’-এ অভিষেক হয়েছে তার।

No comments:

Post a Comment

Post Top Ad