আসছে ‘হ্যাপি নিউ ইয়ার’ ২ - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

আসছে ‘হ্যাপি নিউ ইয়ার’ ২



বর্তমানে দুবাইয়ে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত দিপীকা পাড়ুকোন। তাকে নিয়ে ভালোই অস্বস্তিতে আছেন ছবিটির নির্মাতারা।
কারণ দিপীকার ফিটনেস ধরে রাখতেই দৈনিক ৩৫ হাজার রুপি ব্যয় করতে হচ্ছে তাদের। দুবাইয়ে মোট ৩০ দিন শুটিং করবেন দিপীকা।ফলে তার ফিটনেস ধরে রাখতে দিপীকার ফিটনেস প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালাকে মোট ১০ লাখ ৫০ হাজার রুপি দিতে হবে ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির নির্মাতাদের।
ইয়াসমিন এর আগে কারিনা কাপুরের ফিটনেস প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। ফারাহ খানের পরিচালনায় ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী বছরের ২৩ অক্টোবর।
রেড চিলিস ইন্টারটেইনম্যান্টের ব্যানারে নির্মিত ছবিটিতে আরো অভিনয় করছেন শাহরুখ খান ও অভিষেক বচ্চন।

No comments:

Post a Comment

Post Top Ad