পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন ১০ বছর হয়ে গেল। এখনো তাঁকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই। কারণ, গানের ভুবনে তিনি অনন্য। মাইকেল জ্যাকসন মারা যান ২০০৯ সালের ২৫ জুন। তাঁর বয়স তখন ৫০। বেঁচে থাকলে এ বছর ৬১ বছরে পা দিতেন তিনি। জীবন তাঁকে হাত ভরে দিয়েছিল ঐশ্বর্য। পেয়েছিলেন ১৫টি গ্র্যামি অ্যাওয়ার্ড। লাখো ক্যাসেট আর সিডি বিক্রি হয়েছে তাঁর। মাইকেল জ্যাকসন শুধু গান-গাওয়া তারকা ছিলেন না; তিনি ছিলেন একাধারে গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেতা। সবচেয়ে বড় কথা, তিনি বদলে দিয়েছিলেন সংগীতবিশ্ব। মাইকেল জ্যাকসন দাঁড়িয়েছিলেন বর্ণবাদের বিরুদ্ধে। ১৯৮২ সালে তাঁর ‘বিলি জিন’, এরপর ‘থ্রিলার’ তাঁকে নিয়ে গিয়েছিল কোন উচ্চতায়, সে কথা সবাই জানে। নতুন করে সেসব বলা নিরর্থক। শুধু বলে রাখা ভালো, মিউজিক ভিডিও কেমন হওয়া উচিত, সেটা বুঝি ‘থ্রিলার’ হাতে–কলমে দেখিয়ে দিয়েছিল। ১৪ মিনিটের এই ভিডিও তৈরি করতে খরচ হয়েছিল তখনকার সময়ের পাঁচ কোটি ডলার। জ্যাকসনের ‘মুনওয়াক’-এর কথাও নিশ্চয়ই অনেকের মনে পড়ে যাবে। আর হ্যাঁ, তাঁর কনসার্টগুলো ছিল দেখার মতো। একদিকে জ্যাকসন গাইছেন গান, অন্যদিকে দর্শক-শ্রোতার দল যেন পাগল হয়ে যাচ্ছে। উন্মাদের মতো আচরণ করছে তারা। কেউ কেউ উত্তেজনায় অজ্ঞান হয়ে যাচ্ছে! নাহ! মাইকেল জ্যাকসন একটা ব্যাপার ছিল বটে! তাঁর কনসার্টের ব্যাপারে দুটো কথা বলা যাক। বিশ্বজুড়ে বিশাল মাপের কনসার্টের জন্যও মাইকেল জ্যাকসনকে স্মরণ করতে হবে। ১৯৯২ সালে ‘দ্য ডেনজারাস ওয়ার্ল্ড ট্যুর’ চলেছিল পাঁচ মাস ধরে। এই সময়ের মধ্যে জ্যাকসন করেছিলেন ৬০টি কনসার্ট। মাইকেল জ্যাকসন মৃত্যুর আগে জ্যাকসনের মাথায় সে রকমই একটি ভাবনা এসেছিল। ভেবেছিলেন, কনসার্ট নিয়ে আবার বেরিয়ে পড়বেন বিশ্ব সফরে। প্রথম ১০টি কনসার্ট থেকে আয় করবেন পাঁচ কোটি ডলার।
Wednesday, September 11, 2019
Home
Entertainment
West Bengal
কয়েকবার দাম কমিয়েও বিক্রি করা যাচ্ছে না মাইকেল জ্যাকসনের আলোচিত সেই খামারবাড়িটি
কয়েকবার দাম কমিয়েও বিক্রি করা যাচ্ছে না মাইকেল জ্যাকসনের আলোচিত সেই খামারবাড়িটি
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment