সেই মুকুট মাথায় নিয়েই তার বলিউড যাত্রা - ব্রেকিং বাংলা

Breaking

Tuesday, September 10, 2019

সেই মুকুট মাথায় নিয়েই তার বলিউড যাত্রা




বাংলাদেশে আসছেন বলিউড ডিভা সুস্মিতা সেন। বাংলাদেশের একটি অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করবেন তিনি। চলতি বছরের ১৯ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় বসবে সুন্দরী প্রতিযোগিতার মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনাল। এর আসরে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে বাংলাদেশ।
তারই চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন সুন্দরী সুস্মিতা। এরই মধ্যে প্রতিযোগিতাটির রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। শনিবার (৭ আগস্ট) রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছে আয়োজক কমিটি।

রেজওয়ান বিন ফারুক বলেন, ‘আমরা খুব চমৎকারভাবে এই অনুষ্ঠান আয়োজনের জন্য সব রকম চেষ্টা করব। সুস্মিতা সেন এরই মধ্যে আমাদের নিশ্চিত করেছেন। তিনি বাঙালি, আমাদের অনুষ্ঠানে তিনি আসছেন। তার নিজের চমৎকার ব্যাকগ্রাউন্ড রয়েছে। এখানে তিনি নিজের অভিজ্ঞতার কথা বলবেন। যিনি মিস ইউনিভার্স বাংলাদেশ হবেন, এ সময় তিনি সুস্মিতা সেনের কাছ থেকে প্রয়োজনীয় কিছু পরামর্শও পেয়ে যাবেন।’এবারের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার মূল স্লোগান ‘আমার আত্মবিশ্বাস, আমার সৌন্দর্য’। এ ব্যাপারে রিজওয়ান বিন ফারুক বলেন, ‘বাংলাদেশের অন্যতম সেরা সুন্দরী, বুদ্ধিমতী, অভিজাত, মেধাবী ও আত্মবিশ্বাসী তরুণীদের বিশ্বের দরবারে তুলে ধরবে মিস ইউনিভার্স বাংলাদেশ।’

No comments:

Post a Comment

Post Top Ad