মেথির জুরি মেলা ভার - ব্রেকিং বাংলা

Breaking

Sunday, September 29, 2019

মেথির জুরি মেলা ভার




ভেষজ মশলা হিসেবে মেথির জুরি মেলা ভার। সাধারণত মেথি ওজন কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু ওজন কমানোই নয়, কোষ্ঠকাঠিন্য থেকে ডায়াবেটিসের মতো অসুখ নিয়ন্ত্রণে রাখতে মেথি অত্যন্ত কার্যকরী। প্রথমেই মেথি চা বানিয়ে নিন।
জেনে নিন কী ভাবে বানাবেন এই মেথি চা:
এক চামচ মেথি গুঁড়ো দেড় কাপ ফুটন্ত গরম পানিতে মিশিয়ে দিন। তার সঙ্গে ১ চামচ মধু মেশাতে পারেন। তার সঙ্গে চা পাতা দিয়ে দিন। চাইলে তুলসী পাতাও মেশাতে পারেন। এবারে সমস্ত উপকরণ একসঙ্গে দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। এবারে ছেঁকে নিয়ে সামান্য ঠান্ডা করে চুমুক দিন মেথি চায়ে।
মেথি চায়ের উপকারিতা:
অ্যাসিডিটি বা হজমের যাবতীয় সমস্যা সহজেই নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে মেথি চা। এ ছাড়াও মেথিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা পেট পরিষ্কার রাখার পাশাপাশি কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূরে রাখতে সাহায্য করে।

প্রতিদিন সকালে খালি পেটে মেথি চা খেতে পারলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। ফলে হৃদযন্ত্রের স্বাস্থ্য ভাল থাকে। কমে হার্ট অ্যাটাকের সম্ভাবনা।

No comments:

Post a Comment

Post Top Ad