যে কারণে আজকাল নিয়মিত ব্যায়াম করা সবার পক্ষে সম্ভব হয় না - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

যে কারণে আজকাল নিয়মিত ব্যায়াম করা সবার পক্ষে সম্ভব হয় না



তাদের মতে, শরীর সুস্থ রাখতে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটা উচিত। তবে প্রতিদিন না-ও হাঁটলেও চলে। পাঁচ দিন ৩০ মিনিট করে ১৫০ মিনিট হাঁটলেও সুস্থ থাকা যায়। তাদের ভাষায়, একজন মানুষের সপ্তাহে ১৫০ মিনিট হাঁটা জরুরি।শারীরিক অবস্থা ভালো থাকলে আরও বেশি সময় ধরে হাঁটা যেতে পারে। তবে কখনোই ৩০ মিনিটের কম হাঁটা উচিত নয়। বিশেষজ্ঞরা বলছেন, একবারে ৩০ মিনিট হাঁটার শারীরিক ক্ষমতা না থাকলে তিনবার ১০ মিনিট করে ৩০ মিনিট হাঁটতে পারেন। অথবা একবার ২০ মিনিট, অন্যবার ১০ মিনিট করে মোট ৩০ মিনিট হাঁটা যেতে পারে।

হাঁটলে নানা ধরনের শারীরিক উপকার পাওয়া যায়। যেমন-

১। ভালো ঘুম হয়।

২। হাড় ও পেশি মজবুত হয়।

৩.। ১৫ মিনিট হাঁটলে ৫৬ ক্যালোরি শক্তি খরচ হয়, ওজন কমে।

৪। সৃজনশীল চিন্তা করতে সাহায্য করে।

৫। মানসিক চাপ, উদ্বেগ, ও টেনশন দূর হয়।

৬। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

৭। ধমনির চাপ কমিয়ে হৃদরোগ প্রতিরোধ করা যায়।

No comments:

Post a Comment

Post Top Ad