ঘটনার সঙ্গে সঙ্গে রুহির ওই দুই বন্ধু স্বপ্ননীল সিং ও রাহুল সিং-কে গ্রেফতার করে পুলিশ - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

ঘটনার সঙ্গে সঙ্গে রুহির ওই দুই বন্ধু স্বপ্ননীল সিং ও রাহুল সিং-কে গ্রেফতার করে পুলিশ



মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা এবং পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে ‘ক্যালেন্ডার গার্ল’ খ্যাত নায়িকা রুহি শৈলেশকুমার সিংয়ের বিরুদ্ধে। মুম্বাইয়ের সান্তাক্রুজ এলাকায় ঘটনাটি ঘটে। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পুলিশ জানিয়েছে, রুহি মদ খেয়ে বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। সে জন্যই এই দুর্ঘটনা ঘটে। রুহির গাড়ির ধাক্কায় ৪টি দু-চাকার গাড়ি ও তিনটি ৪ চাকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানেই শেষ নয়, ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে রুহি ও তার দুই বন্ধু পুলিশের ওপর পাল্টা চড়াও হয়।

পুলিশ আরো জানান, ওইদিন রুহিও তার চার বন্ধু একটি মুম্বাইয়ের একটি বার থেকে ফিরছিলেন। মাঝ রাস্তায় তারা একটি শপিং মলের সামনে গাড়ি থামিয়ে টয়লেট ব্যবহার করতে যান। শপিং মলের কর্মীরা রুহি ও তার বন্ধুদের বাধা দিলে তারা দুর্ব্যবহার করেন।
শপিং মলের নিরাপত্তারক্ষীরা নিকটবর্তী খার থানায় খবর দেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে রুহি ও তার বন্ধুরা পুলিশ সদস্যদের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে রুহির দুই বন্ধু পুলিশকে চড়-থাপ্পড় মারেন।

No comments:

Post a Comment

Post Top Ad