মৌনির নাচের দক্ষতা বিবেচনা নিলে এ দুই তারকা একসঙ্গে পা ঝাঁকালে বিস্ময়ের কিছু থাকবে না - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

মৌনির নাচের দক্ষতা বিবেচনা নিলে এ দুই তারকা একসঙ্গে পা ঝাঁকালে বিস্ময়ের কিছু থাকবে না



ভারতের অন্যতম সেরা বিনোদনধর্মী ফ্র্যাঞ্চাইজি ‘দাবাং থ্রি’ নির্মাণের ঘোষণার পর থেকেই প্রতিটি ঝলক দেখার জন্য উদগ্রীব বি-টাউনের ভক্তরা আরবাজ খান প্রযোজিত এই সিরিজে ‘চুলবুল পান্ডে’ খ্যাত সুপারস্টার সালমান খান ও পান্ডের স্ত্রী ‘রাজ্জো’ খ্যাত সোনাক্ষি সিনহার লুক দেখার জন্য মরিয়া সিনেপ্রেমীরা
দাবাং’ সিরিজের প্রথম কিস্তিতে যৌনাবেদনময় আইটেম গান ‘মুন্নি বদনাম হুয়ি’-তে নেচে ঝড় তুলেছিলেন মডেল-অভিনেত্রী মালাইকা অরোরা ভারত ছাড়িয়ে অন্যান্য দেশেও তুমুল জনপ্রিয় হয়েছিল গানটি দ্বিতীয় কিস্তিতে ‘ফেভিকল সে’ আইটেম গানে নেচে ঝড় তোলেন আরেক আবেদনময়ী কারিনা কাপুর তৃতীয় কিস্তির আইটেম গানে কাকে দেখা যাবেএ নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনাএর আগে খবর বেরিয়েছিল‘দাবাং থ্রি’র আইটেম গানেও দেখা যাবে কারিনা কাপুরকে কিন্তু সাম্প্রতিক প্রতিবেদন তা বলছে না
সংবাদমাধ্যম ডিএনএর প্রতিবেদন অনুসারেতৃতীয় কিস্তির আইটেম গানে জনপ্রিয় সানি লিওনকে চান প্রযোজক আরবাজ খান ও পরিচালক প্রভু দেবা কিন্তু সালমান খানের চিন্তাভাবনা ভিন্ন প্রতিবেদন বলছেওই বিশেষ গানে বঙ্গতনয়া মৌনি রায়কে বোর্ডে দেখতে চান সুপারস্টার সালমান
সালমান খানের সঙ্গে মৌনি রায়ের রয়েছে শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক সালমানের টিভি শো ‘বিগ বস’-এ বহুবার নেচেছেন মৌনি গুঞ্জন ছড়িয়েছিলবিগ বসের গত মৌসুমে যোগ দেবেন মৌনিপরে অবশ্য দেখা যায়নি

No comments:

Post a Comment

Post Top Ad