সংক্রমণ মুক্ত-গর্ভাবস্থায় মায়ের নানা রোগে সংক্রমিত হওয়ার প্রবণতা সব থেকে বেশি থাকে। এসময় যৌন মিলন যেন নারীর শরীরে ওষুধ হিসেবে কাজ করে। কেননা মিলনের ফলে মায়ের শরীরে এন্টিবডি তৈরি হয়, যা তার শরীরকে যেকোনো সংক্রমণ থেকে নিরাপদ রাখে। এতে মৌসুমিগত ঠাণ্ডা ও জ্বরজনিত ভাইসার সহজেই আক্রান্ত করতে পারে না।
ঘন ঘন টয়লেট-প্রেগন্যান্সিতে ঘন ঘন টয়লেটে যাওয়া নিয়ে অনেকেই বিরক্ত। গর্ভাবস্থায় নারীদের এই বিরক্তি দূর করতেই ডাক্তাররা নিয়মিত শারীরিক সম্পর্কের পরামর্শ দেন। শারীরিক সম্পর্কের ফলে নারীদের জরায়ুর পেশীগুলো আরও মজবুত হয়। এতে প্রসব বেদনায় শক্তি পান তারা। এছাড়া ঘন ঘন প্রসাবের চাপও কমে যায়।
ব্লাড সার্কুলেশন ভালো থাকে-আশ্চর্যজনক হলেও সত্যি, প্রেগন্যান্সির সময় শারীরিক সম্পর্ক শরীরে রক্তচাপের পরিমাণ কমায়। গবেষণায় দেখা গেছে, প্রেগন্যান্সির প্রথম তিন মাসে নারীদের মধ্যে ক্লান্তি ও অলসতা দেখা দেয়। এসময় মিলনের ফলে মায়ের শরীরে বেশ কিছু হরমোন নিঃসৃত হয় যা বাচ্চার বিকাশে সহায়তা করে। পাশাপাশি মায়ের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে।
জটিলতা হ্রাস-সাধারণত গর্ভকালীন ২০ সপ্তাহের পর থেকে নারীর শরীরে গর্ভপাতের মতো নানা ধরনের জটিলতা দেখা দেয়। এমনকি ব্লাড প্রেসারে মাত্রাও স্বাভাবিক থেকে বেড়ে যায়। তাই গর্ভকালীন সময়ে শারীরিক সম্পর্ক অত্যন্ত জরুরি।
No comments:
Post a Comment