সময় তো আর বসে থাকে না - ব্রেকিং বাংলা

Breaking

Thursday, September 12, 2019

সময় তো আর বসে থাকে না



তাই মনের কথা মনে চেপে না রেখে বলে ফেলুন। তাতে ভাল হোক বা খারাপ হোক একটি ফলাফল আসবে। এতে যদি প্রিয় মানুষটিকে হারাতেও হয়, তবু খচখচানি থেকে মুক্তি মিলবে। আবার এমনটাও তো হতে পারে, প্রিয় মানুষটি হয়তো আপনার বলার অপেক্ষাতেই ছিল। আপনি হাত বাড়িয়ে দিলেই সেও দুহাত বাড়িয়ে দেবে।
মনে কোনো ভয় বা সংশয় না রেখেই সরাসরি তাকে মনের কথাটি বলে দিন। সে আপনার প্রস্তাব গ্রহণ করুক বা নাই করুক সেটি কোনো বিষয় নয়। তবে তার সম্পর্কে আপনার মনে যে ভাল লাগা বা সুন্দর অনুভূতি রয়েছে সেগুলি তার সামনে প্রকাশ করুন। আপনি যদি সরাসরি বলতে সক্ষম হন তাহলে আপনি উপকৃত হবেন এবং আপনার মনে শান্তি থাকবে।আপনার কোনো বন্ধুকে আপনার মনের কথা বলুন যাতে সে আপনার হয়ে তাকে আপনার মনের কথা বলে দিতে পারে। তবে একটি বিষয় ভেবে নিবেন আপনার ক্ষতি করতে পারে এমন কোনো বন্ধুকে আপনার মনের কথা বলবেন না।

আপনি যদি তাকে সরাসরি বলতে না পারেন তাহলে তাকে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিন যে আপনি তাকে কিছু একটি বলতে চাচ্ছেন বা তার সম্পর্কে আপনার মনে কোনো অনুভূতি কাজ করছে। আপনি যদি তাকে আপনার অনুভূতি সম্পর্কে তাকে ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিতে পারেন তাহলে সেও আপনাকে তার মনের আসল কথাটি বলে দিবে।মনের ভাষা প্রকাশের জন্য চিঠির আবেদনই আলাদা। চিঠি এখন বিলুপ্তপ্রায় হলেও আপনি একটু রোমান্টিক হয়েই নাহয় লিখে ফেলুন একটি চিঠি। আর তারপরে পৌঁছে দিন প্রিয়জনের ঠিকানায়। এবার সে আপনার আহবানে সাড়া দিতেও পারে!

No comments:

Post a Comment

Post Top Ad