অমিতাভের টুইটার হ্যাক করার পর হ্যাকাররা সেখানে লেখে, ‘সমগ্র দুনিয়ার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা৷ তুরস্কর ফুটবলারদের প্রতি আইসল্যান্ড প্রজাতন্ত্রের দায়িত্বজ্ঞানহীন, বিরূপ আচরণের আমরা তীব্র নিন্দা করছি। আমরা মৃদুভাষী হলেও বড় লাঠি নিয়ে চলাফেরা করে থাকি। এই কারণেই বিরাট মাপের সাইবার হামলা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আইলদিস টিম টার্কিশ সাইবার আর্মির তরফে।’
এই ঘটনার পরেই মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন অমিতাভ বচ্চন৷ জানানো হয় মহারাষ্ট্র পুলিশকেও৷ অমিতাভ বচ্চনের ট্যুইটার হ্যাকের অভিযোগ দায়েরের ঘন্টাখানেকের মধ্যে ইমরান খানের ছবি ডিলিট করে ফেলা হয়৷ দেওয়া হয় অভিনেতার নিজস্ব ছবি৷
টুইটারে তার ফলোয়ারের সংখ্যা ৩৪.৪ মিলিয়ন৷ এর মাধ্যমে তিনি ভক্তদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন৷ এর আগে ২০১৫ সালেই বিগ বচ্চনের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল৷ হ্যাকারদের কবলে পড়েছিল অমিতাভ পুত্র অভিষেকের টুইটার অ্যাকাউন্টও৷
No comments:
Post a Comment