আমরা দুজনেই নিজেদের দিকে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভালোবাসি - ব্রেকিং বাংলা

Breaking

Monday, September 9, 2019

আমরা দুজনেই নিজেদের দিকে নতুন নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিতে ভালোবাসি




২০১২ সালে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ এর হাত ধরে যাত্রা শুরু বরুণ ধাওয়ান-আলিয়া ভাট জুটি। গত কয়েক বছরে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘বদ্রি কি দুলহানিয়া’-র মতো একের পর এক হিট ছবি উপহার দিয়ে দর্শকের মন জয় করেছে এদের কেমিস্ট্রি। খুব শিগগির এদের বড় পর্দায় একসাথে দেখা যাবে অভিষেক বর্মণের ‘কলঙ্ক’-এ। অনেকে বলেন বরুণ ধাওয়ান-আলিয়া ভাটের জুটি বলিউডের পরবর্তী শাহরুখ-কাজল। তবে শাহরুখ-কাজলের সাথে তাদের জুটির তুলনা করা চলে না বলেই মনে করেন বরুণ ধাওয়ান।
ভারতীয় সংবাদমাধ্যম ‘এই মুহূর্তে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা খুব বাড়াবাড়ি রকমের তুলনা। ভাবুন তো, শাহরুখ-কাজল একসাথে কত বড় হিট জুটি, যে আজও আমরা ওদের কথা আলোচনা করছি। আসলে আমরা খুব সহজেই তুলনা করে ফেলি। ঠিক যেভাবে বিরাট কোহলির সাথে সচিন তেন্ডুলকর, আবার সচিনের সঙ্গে সুনীল গাভাস্কার, ছোট ভাইয়ের সাথে বড় ভাইয়ের তুলনা করা হয়, সেরকম। এটা মানুষের স্বভাব। আমি শাহরুখ-কাজলের ছবি দেখতে দেখতে বড় হয়েছি। ওদের সঙ্গে আমাদের জুটির কোনও তুলনাই চলে না। তবে হ্যাঁ, এটা ঠিক যে দর্শক আমাদের জুটিকেও ভালবাসেন, তাই আমরা একসাথে অনেক কাজের অফার পাই

No comments:

Post a Comment

Post Top Ad